TRENDING:

Vande Bharat Express: ‘ও কী ভাবে বসে আছে ভরা ট্রেনের মধ্যে...,’ বন্দে ভারতের ভিতরেই তুমুল ঝগড়া, মারপিট! কাঠগড়ায় বিজেপি বিধায়ক, কিন্তু দোষ কার?

Last Updated:

এদিকে, ওই যাত্রীর বিরুদ্ধে রেল পুলিশে দায়ের করা অভিযোগে, বিজেপি বিধায়ক দাবি করেছেন, তিনি তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে ট্রেনে সফর করছিলেন৷ সেই সময় তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন ওই যাত্রী৷ পরে ঝাঁসি স্টেশনে অন্যদের ডাকেন ও তাঁরাও একইরকমভাবে অশালীন আচরণ করেন বিধায়কের পরিবারের সঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: যত কাণ্ড যেন ঘটে সেই বন্দে ভারতেই৷ আবারও বিতর্ক৷ সিট বদলাতে রাজি না হওয়ায় এবার ট্রেনের কামরার মধ্যেই চলল যাত্রীকে বেধড়ক মারধর৷ অভিযোগ উঠল বিজেপি বিধায়কের শাগরেদদের বিরুদ্ধে৷ ঘটনার জেরে আবার অভিযোগ দায়ের করলেন সেই বিধায়কই৷ ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে৷ যাত্রীকে মারধরের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ কার দোষ, কী বৃত্তান্ত, তদন্তে রেল পুলিশ৷
News18
News18
advertisement

জানা গিয়েছে, বিজেপি বিধায়ক রাজীব সিং, গত ১৯ জুন তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে ওই বন্দে ভারত ট্রেনে সফর করছিলেন৷ তাঁর সঙ্গে তাঁর কয়েকজন শাগরেদও ছিলেন৷ অভিযোগ, ঝাঁসির বাবিনা স্টেশনের পরে তিনি তাঁর শাগরেদ মারফত ট্রেনের এক যাত্রীকে তাঁদের সঙ্গে সিট এক্সচেঞ্জ করতে বলেন৷

আরও পড়ুন: ‘ফরডো শেষ!’…১টা নয়, ২ টো নয়, ৬ ছ’টা ‘বাঙ্কার বাস্টার’! ইরানকে গুঁড়িয়ে দিতে GBU-57,সেই গোপন অস্ত্র বের করল ট্রাম্প

advertisement

এই অনুরোধ পর্যন্ত ঠিকই ছিল৷ কিন্তু, অভিযোগ, ওই যাত্রী সিট এক্সচেঞ্জ করতে রাজি না হওয়ায় কিছুক্ষণ পর থেকেই শুরু হয়ে যায় দু’পক্ষের তর্কাতর্কি৷ যা গড়ায় হাতাহাতি পর্যন্ত৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ওই যাত্রীকে বেধড়ক মারধর করছেন বিধায়কের এক শাগরেদ৷

এদিকে, ওই যাত্রীর বিরুদ্ধে রেল পুলিশে দায়ের করা অভিযোগে, বিজেপি বিধায়ক দাবি করেছেন, তিনি তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে ট্রেনে সফর করছিলেন৷ সেই সময় তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেন ওই যাত্রী৷ পরে ঝাঁসি স্টেশনে অন্যদের ডাকেন ও তাঁরাও একইরকমভাবে অশালীন আচরণ করেন বিধায়কের পরিবারের সঙ্গে৷

advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হতে চান? নাকি ভারতের কোচ? সৌরভ যা উত্তর দিলেন, শুনে চমকে যাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
মেলার মাঠেই বাজল বিয়ের সানাই! ‘যদিদং হৃদয়ং’ মন্ত্রে সাত পাকে বাঁধা পড়লেন ৩ যুগল
আরও দেখুন

রেলওয়ে পুলিশ সুপারিনটেনডেন্ট (ঝাঁসি) বিপুল কুমার শ্রীবাস্তব সাংবাদিকদের জানিয়েছেন, সম্ভবত ওই যাত্রীর বসার ভঙ্গি এবং তাঁর সিট বদলাতে রাজি না হওয়া নিয়ে তর্ক শুরু হয়েছিল দু’পক্ষের৷ আক্রান্ত যাত্রী জানিয়েছিলেন তিনি ভোপালে পৌঁছে এবিষয়ে অভিযোগ দায়ের করবেন। তবে, শুক্রবার দুপুর পর্যন্ত, ভোপাল রেলওয়ে পুলিশ কোনও অভিযোগ পায়নি৷ পুলিশ জানিয়েছে যে দ্বিতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vande Bharat Express: ‘ও কী ভাবে বসে আছে ভরা ট্রেনের মধ্যে...,’ বন্দে ভারতের ভিতরেই তুমুল ঝগড়া, মারপিট! কাঠগড়ায় বিজেপি বিধায়ক, কিন্তু দোষ কার?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল