TRENDING:

Bihar: 'হিংসাত্মক প্রবণতা রুখতে' বিহারে স্কুল-ধর্মীয় স্থানের কাছাকাছি মাছ-মাংস বিক্রিতে কড়া পদক্ষেপ সরকারের!

Last Updated:

Bihar: সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র লাইসেন্স থাকলেই চলবে না ৷ খোলা বাজারে মাংস বিক্রি নিষিদ্ধ করল নীতীশ কুমারের সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: বিহারে নীতীশ সরকারের নতুন ফরমান। খোলা বাজারে মাংস বিক্রি নিষিদ্ধ করল নীতীশ কুমারের সরকার। বিহারে খোলা বাজারে মাংস বিক্রি নিষিদ্ধ করলেন উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। ‘যাঁরা খোলা বাজারে মাংস বিক্রির নিষেধাজ্ঞা মানবেন না, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে’, ঘোষণা বিহারের উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা।
বিহারে স্কুল-ধর্মীয় স্থানের কাছাকাছি মাছ-মাংস বিক্রিতে কড়া পদক্ষেপ (প্রতীকী ছবি)
বিহারে স্কুল-ধর্মীয় স্থানের কাছাকাছি মাছ-মাংস বিক্রিতে কড়া পদক্ষেপ (প্রতীকী ছবি)
advertisement

সরকারি নির্দেশিকা অনুযায়ী, শুধুমাত্র লাইসেন্স থাকলেই চলবে না ৷ মাংস বিক্রির ক্ষেত্রে মানতে হবে বেশ কিছু নিয়ম ৷ সেগুলি হল, দোকানের সামনে পর্দা বা কালো কাচ ব্যবহার করতে হবে, যাতে বাইরে থেকে কোনওভাবেই মাংস কাটার দৃশ্য সাধারণ মানুষের চোখে না পড়ে ৷ কোনও স্কুল বা ধর্মীয় স্থানের আশেপাশে মাংসের দোকান খোলা যাবে না। এই নিয়ম ভাঙলে সরাসরি দোকান বন্ধ করে দেবে প্রশাসন।

advertisement

আরও পড়ুন: শীত বিদায় নিতে না নিতেই বঙ্গে হাজির বৃষ্টি, আবহাওয়ার নয়া আপডেট! ভিজবে কোন ৯ জেলা?

উপমুখ্যমন্ত্রী ও নগরোন্নয়ন মন্ত্রী বিজয় সিনহা বিধানসভায় জানান, তিনি সম্প্রতি দ্বারভাঙা সফরে গিয়েছিলেন ৷ সেখানেই ভূমি সংস্কার ও জনকল্যাণমূলক তদারকি করতে গিয়ে এলাকার মানুষ তাঁদের দাবি তুলে ধরেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, “পুর এলাকায় রাস্তার ধারে অবৈধভাবে মাংস বিক্রির কারণে হাঁটাচলা কঠিন হয়ে পড়েছে । এরপর, জেলা প্রশাসন এবং পুর প্রশাসনের সঙ্গে এক পর্যালোচনা হয় ৷ তিনি জেলা প্রশাসনকে অবৈধ মাংস বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দেন।

advertisement

আরও পড়ুন: ৬০ লাখ SIR অভিযোগের নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা! ২৮ ফেব্রুয়ারি কি তালিকা প্রকাশ? স্পষ্ট জানাল কমিশন

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

উপমুখ্যমন্ত্রী বলেন, “আমি সরকারকে মাংস বিক্রি করার জন্য লাইসেন্স পরিদর্শন, বৈধ লাইসেন্সপ্রাপ্তদের উপযুক্ত আশ্রয়কেন্দ্রে স্থানান্তর এবং অবৈধ দোকানদারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি । এটি একটি ভালো বিষয় যে দ্বারভাঙা-সহ অনেক জায়গায় ইতিমধ্যেই এই উদ্যোগ শুরু হয়েছে । আগামী দিনে তা রাজ্যের সর্বত্র মেনে চলা হবে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar: 'হিংসাত্মক প্রবণতা রুখতে' বিহারে স্কুল-ধর্মীয় স্থানের কাছাকাছি মাছ-মাংস বিক্রিতে কড়া পদক্ষেপ সরকারের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল