পুরোদস্তুর কাজ না শুরু করলেও ইতিমধ্যেই কংগ্রেস প্রার্থীকে বৈধ ভোটার হিসেবে ঘোষণা করেছে ট্রাইবুনাল। ঘটনা হল, আজ রাতের মধ্যেই প্রথম দফার নির্বাচনের ভোটার তালিকা ফ্রিজ হওয়ার কথা আরপি অ্যাক্ট অনুযায়ী।
advertisement
এদিকে ট্রাইবুনাল পুরো দস্তুর কাজ শুরু না করায় অ্যাডজুডিকেশন তালিকায় বাদ পড়া ভোটারদের কেউ যদি বৈধ ভোটার হিসেবে চিহ্নিতও হয়, তাহলেও আদৌ সেই ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে পারবেন কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। এ ক্ষেত্রে আজ সর্বোচ্চ আদালত কোনও দিশা দেখাতে পারে কিনা, সেটাই দেখার।
প্রসঙ্গত, শনিবার পর্যন্ত প্রায় ৫৭ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়ে গিয়েছে এবং বাকি অংশের কাজও প্রায় শেষ পর্যায়ে। এরইমধ্যে রবিবার প্রকাশিত হয়েছে একাদশতম অতিরিক্ত তালিকা। কমিশনের দাবি, যাঁদের নাম এখনও বিবেচনাধীন রয়েছে, তাঁদেরও আজ ৬ এপ্রিলের মধ্যেই নিষ্পত্তি করা হবে। এরপরও যদি কারও আপত্তি বা অভিযোগ থাকে, তবে তাঁরা ট্রাইবুনালের দ্বারস্থ হতে পারবেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি কমিশন প্রথম দফায় ভোটার তালিকা প্রকাশ করে, যেখানে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন বিবেচনাধীন ভোটার ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৭০৫ জন বিচারকের মাধ্যমে ধাপে ধাপে সেই তালিকার যাচাই প্রক্রিয়া চলছে। গত ২৩ মার্চ থেকে অতিরিক্ত তালিকা প্রকাশ শুরু হয়েছে।
