TRENDING:

Mysterious Missing:‘ইচ্ছাধারী নাগিন’-এর গুঞ্জন চরমে! রাতে নিজের ঘরে ঘুমোতে গিয়ে নিখোঁজ তরুণী...বিছানায় পড়ে সাপের খোলস!

Last Updated:

Snake Skin on Bed: পরিবারের মতে, রবিবার রাতেও যথারীতি ওই তরুণী তাঁর ঘরে চলে যান। পরের দিন সকালে যখন তাঁর মা তাঁকে ডাকতে যান, তখন বিছানা খালি ছিল। তবে, তিনি যা দেখতে পান তাতে হতবাক হয়ে যান। তাঁর দাবি, বিছানার উপর মেয়ের জামাকাপড় এবং গয়না ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঠিক পাশেই ৫ ফুট লম্বা সাপের খোলসের মতো কিছু পড়ে ছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ : উত্তরপ্রদেশের আউরাইয়া জেলার একটি শান্ত গ্রামে, এক তরুণীর নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে ছড়াচ্ছে কুসংস্কার এবং রহস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে তাঁর ঘরে ঘুমোতে গিয়েছিলেন সিংগানপুর গ্রামের বাসিন্দা এক তরুণী। তার পর তিনি নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় বাস্তব পরিস্থিতি যেন হার মানাচ্ছে অতিপ্রাকৃত থ্রিলারের গল্পকেও।
বাস্তব পরিস্থিতি যেন হার মানাচ্ছে অতিপ্রাকৃত থ্রিলারের গল্পকেও (AI Generated Image)
বাস্তব পরিস্থিতি যেন হার মানাচ্ছে অতিপ্রাকৃত থ্রিলারের গল্পকেও (AI Generated Image)
advertisement

পরিবারের মতে, রবিবার রাতেও যথারীতি ওই তরুণী তাঁর ঘরে চলে যান। পরের দিন সকালে যখন তাঁর মা তাঁকে ডাকতে যান, তখন বিছানা খালি ছিল। তবে, তিনি যা দেখতে পান তাতে হতবাক হয়ে যান। তাঁর দাবি, বিছানার উপর মেয়ের জামাকাপড় এবং গয়না ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঠিক পাশেই ৫ ফুট লম্বা সাপের খোলসের মতো কিছু পড়ে ছিল।

advertisement

খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, গ্রামজুড়ে গুজব ছড়িয়ে পড়ে যে মহিলাটি একজন “ইচ্ছাধারী নাগিন” (একটি পৌরাণিক আকৃতি পরিবর্তনকারী সর্প)। স্থানীয় লোককথায় আরও যোগ হয় যে তিনি যে ঘরে ঘুমোতেন, সেই মেঝেতে একটি সাপের গর্ত আবিষ্কার হয়েছিল। পরিবার উল্লেখ করেছে যে অতীতে মাঝে মাঝে সেখানে সাপ দেখা যেত।

advertisement

“আমরা বিধ্বস্ত এবং আমাদের মেয়েকে নিরাপদে ফিরে পেতে চাই,” পরিবারটি সংবাদমাধ্যমের কাছে দ্রুত পুলিশি-পদক্ষেপের আবেদন জানিয়েছে। অজিতমাল সার্কেল অফিসার (সিও) মনোজ গাঙ্গোয়ারের নেতৃত্বে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ” নিখোঁজ তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ৮৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আমরা মহিলাকে খুঁজে বের করার জন্য বেশ কয়েকটি দল গঠন করেছি,”  বলেন মনোজ।

advertisement

আরও পড়ুন : আসনে বসেই পাবেন গরমাগরম খাবার, পরিস্রুত জল! ২৫ ট্রেনে থাকছে ই-ফুড পরিষেবা

এই ঘটনায় অতিপ্রাকৃত তত্ত্ব ছড়িয়ে পড়ায় গ্রামবাসীদের কাছে পুলিশের আবেদন, গুজবে কান না দেওয়ার। ‘সাপ’ সংক্রান্ত গুজবের বিষয়ে প্রশ্ন তুলে ওই পুলিশের দাবি, “মহিলার সাপে পরিণত হওয়ার খবর সম্পূর্ণ গুজব এবং এড়িয়ে যাওয়া উচিত। বিছানায় সাপের খোলসের উপস্থিতি তদন্তকে বিভ্রান্ত করার বা বিভ্রান্তি তৈরি করার ইচ্ছাকৃত প্রচেষ্টা হতে পারে।” এই ঘটনায় তদন্তের ক্ষেত্রে পুলিশ কল রেকর্ড এবং ডিজিটাল নথি স্ক্যান করার জন্য বাড়ি থেকে পরিবারের সদস্যদের মোবাইল ফোনও আটক করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিলুপ্তির পথে রায়বেঁশে! লোকশিল্প বাঁচাতে কাটোয়ায় রাজ্য সরকারের ৩ দিনের কর্মশালা
আরও দেখুন

সাহিত্যপ্রেমীদের মত, এই ঘটনা কোথায় যেন মনে করিয়ে দিচ্ছে সত্যজিৎ রায়ের ছোটগল্প ‘খগম’-কে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mysterious Missing:‘ইচ্ছাধারী নাগিন’-এর গুঞ্জন চরমে! রাতে নিজের ঘরে ঘুমোতে গিয়ে নিখোঁজ তরুণী...বিছানায় পড়ে সাপের খোলস!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল