TRENDING:

Ram Rahim Singh: বেনামী চিঠিতে ‘বাবার কীর্তি’ ফাঁস করার পরেই গুলি করে খুন! সাংবাদিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিম বেকসুর খালাস

Last Updated:

Ram Rahim Singh: স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে নিয়ে বিতর্কিত প্রতিবেদন নিজের সংবাদপত্রে প্রকাশ করেছিলেন সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি৷ এর মাসখানেক পরেই তাঁকে নিজের বাড়িতে গুলি করে খুন করা হয়৷ ঘটনায় গ্রেফতার করা হয় ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমকে৷ এবার তাঁকে বেকসুর খালাস করল পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাব: সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যাকাণ্ডে ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমকে বেকসুর খালাস করে দিল পঞ্জাব এবং হরিয়াণা হাই কোর্ট৷ ২০০২ সালের ২৪ অক্টোবর রাতে নিজের বাড়ির সামনে কাছ থেকে গুলি করে হত্যা করা হয় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে৷ অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিমকে নিয়ে বিতর্কিত প্রতিবেদন নিজের সংবাদপত্রে প্রকাশ করেছিলেন নিহত ছত্রপতি৷ এর ঠিক মাসখানেক পরেই পরেই খুন করা হয় তাঁকে৷ ঘটনায় পরে গ্রেফতার করা হয় বাবা রাম রহিমকে৷ যদিও এই মামলায় তাঁকে এবার বেকসুর খালাস ঘোষণা করে দিল পঞ্জাব এবং হরিয়াণা হাই কোর্ট৷
বেনামী চিঠিতে ‘বাবার কীর্তি’ ফাঁস করার পরেই গুলি করে খুন! সাংবাদিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিম বেকসুর খালাস
বেনামী চিঠিতে ‘বাবার কীর্তি’ ফাঁস করার পরেই গুলি করে খুন! সাংবাদিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিম বেকসুর খালাস
advertisement

প্রসঙ্গত, ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিমের বিরুদ্ধে নারী নির্যাতন এবং ধর্ষণের অভিযোগ ওঠে৷ নিহত সাংবাদিক রামচন্দ্র ছত্রপতির সংবাদপত্রে একটি বেনামী চিঠি প্রকাশিত হয়েছিল, যেখানে অভিযোগ করা হয় যে ডেরায় সন্ন্যাসিনী (সাধ্বী) হিসেবে যোগ দেওয়া নারীদের যৌন হয়রানি ও ধর্ষণ করা হত এবং সেই অপরাধে ডেরা প্রধানের নাম উঠে আসে। এই বেনামী চিঠি প্রকাশের মাসখানেক পরেই নিজের বাড়িতে গুলি করে খুন করা হয় সাংবাদিককে৷

advertisement

আরও পড়ুন: ঠান্ডা নাকি গরম, কোন জলে স্নান করা শরীরের পক্ষে ভাল? ছোট্ট ভুলে দফারফা হচ্ছে ত্বকের! বাসা বাঁধতে পারে রোগ? এখনই জানুন

এই মামলায় ২০১৯ সালের ১৭ জানুয়ারি পঞ্চকুলার একটি বিশেষ সিবিআই আদালত গুরমিত রাম রহিম সিং-সহ আরও তিনজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করে। পরে একই বছরেই রাম রহিম ও অন্য অভিযুক্তরা এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন এবং দাবি করেন যে তাঁদের মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে।

advertisement

উল্লেখ্য, রাম রহিম সিং বর্তমানে ২০১৭ সালের দুটি ধর্ষণ মামলায় ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তিনি বর্তমানে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি। এর আগে ২০২৪ সালের মে মাসে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ২০০২ সালে ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং হত্যাকাণ্ড মামলাতেও রাম রহিমকে খালাস দিয়েছিল।

আরও পড়ুন: গুরু-আদিত্য যোগে মার্চেই ধামাকা! ৫ রাশির বৃহস্পতি তুঙ্গে, টাকার বৃষ্টি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবদ্বীপে ভয়াবহ আগুন, আতঙ্কে গোটা এলাকায়! গোডাউনের ভিতরে কী ছিল, অভিযোগ এলাকাবাসীর
আরও দেখুন

এছাড়া ২০১৫ সালে পঞ্জাবে ঘটে যাওয়া ধর্মগ্রন্থ অবমাননা (স্যাক্রিলেজ) সংক্রান্ত একাধিক এফআইআরেও নাম রয়েছে অভিযুক্ত বাবা রাম রহিমের৷ এই মামলাগুলি এখনও তদন্তাধীন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ram Rahim Singh: বেনামী চিঠিতে ‘বাবার কীর্তি’ ফাঁস করার পরেই গুলি করে খুন! সাংবাদিক হত্যাকাণ্ডে অভিযুক্ত ডেরা সচ্চা সৌদা প্রধান রাম রহিম বেকসুর খালাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল