তামিলনাড়ু নির্বাচনে আসন সমঝোতা আগেই চূড়ান্ত করেছিল শাসক দল এম কে স্ট্যালিনের ডিএমকে, কংগ্রেস এবং অন্যান্য জোটসঙ্গীরা। বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনের মধ্যে ১৬৪টি আসনে লড়তে চলেছে স্ট্যালিনের ডিএমকে। জোটসঙ্গী কংগ্রেস লড়বে ২৮টি আসনে, ডিএমডিকে লড়তে চলেছে ১০টি আসনে, ভিসিকে লড়বে ৮টি আসনে।
পাশাপাশি এই জোটের দুই বাম সঙ্গী সিপিআই এবং সিপিএম ৫টি করে আসনে লড়াই করবে। এমডিএমকে লড়বে ৪টি আসনে এবং মুসলিম লিগ লড়বে ২টি আসনে।
advertisement
আরও পড়ুন: রান্নার গ্যাসের সঙ্কট মেটাতে দেশে আসছে বিশাল দুই জাহাজ, পেয়ে গেল হরমুজ পেরনোর ছাড়পত্র
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে আগেই আসন সমঝোতা সেরে নিয়েছিল বিরোধী এনডিএ জোট শরিকেরা৷ নির্বাচনে ১৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে AIADMK, বিজেপি লড়বে ২৭টিতে, পিএমকে ১৮টিতে এবং এএমএমকে ১১টিতে৷
ভোটভাইবের সর্বশেষ ‘ভোট ট্র্যাকার’-এর জনমত সমীক্ষা বলছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে তামিলনাড়ুতে তীব্র দ্বিমুখী লড়াই হবে। শাসক ডিএমকে-নেতৃত্বাধীন জোট এবং এআইএডিএমকে-নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস মিলেছে জনমত সমীক্ষায়৷ জানাচ্ছে ভোটভাইবের সর্বশেষ ‘ভোট ট্র্যাকার’ অপিনিয়ন পোল, যা একচেটিয়াভাবে প্রকাশ করেছে সিএনএন-নিউজ১৮। ভোটের আগে করা এই সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস, সিপিআই এবং সিপিআই(এম)-কে সঙ্গে নিয়ে গঠিত দ্রাবিড় মুন্নেত্র কাঝাগম (ডিএমকে) নেতৃত্বাধীন জোট ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১১৩ থেকে ১২৩টি আসন পেতে পারে।
আরও পড়ুন: বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর! সঙ্কট কাটাতে সরবরাহ বাড়াচ্ছে কেন্দ্র
নেটওয়ার্ক 18-এর ওপিনিয়ন পোল অনুযায়ী তামিলনাড়ুর সাম্প্রতিক মতামত সমীক্ষায় উঠে এসেছে একেবারে বিভক্ত জনমতের ছবি। গত পাঁচ বছরে ডিএমকে সরকারের কাজকর্ম নিয়ে মানুষের প্রতিক্রিয়া মিশ্র। প্রায় ৪০ শতাংশ মানুষ সরকারকে ‘ভাল’ বা ‘খুব ভাল’ বললেও, প্রায় ৩৯ শতাংশ ‘খারাপ’ বা ‘খুব খারাপ’ বলে মত দিয়েছেন।
