TRENDING:

Cooking Gas: রান্নার গ্যাসের সঙ্কট মেটাতে দেশে আসছে বিশাল দুই জাহাজ, পেয়ে গেল হরমুজ পেরনোর ছাড়পত্র

Last Updated:

Cooking Gas: রান্নার গ্যাসের চাহিদা মেটাতে দেশে আসছে আরও দুই গ্যাস বোঝাই জাহাজ (Very Large Gas Carriers)- BW Tyre আর GREEN SANVI। এই দুই জাহাজ Persian Gulf পেরোনোর ছাড়পত্র পেয়েছে, প্রতিটা জাহাজে ৪৫,০০০ মেট্রিক টন (MT)-এর বেশি liquefied petroleum gas (LPG) রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দেশের গ্যাসের সঙ্কট মেটাতে দুটো বড় মাপের ভারতীয় জাহাজ (Very Large Gas Carriers), BW Tyre আর GREEN SANVI, Persian Gulf থেকে এগোনোর অনুমতি পেয়েছে, প্রতিটা জাহাজে ৪৫,০০০ মেট্রিক টন (MT)-এর বেশি liquefied petroleum gas (LPG) রয়েছে। অর্থাৎ এই দুটো জাহাজে ৯০,০০০ মেট্রিক টনের বেশি জরুরি রান্নার গ্যাস রয়েছে।
Both ships were earlier positioned in the Persian Gulf, waiting for permission to transit the strategically important route. (AFP Image for Representation)
Both ships were earlier positioned in the Persian Gulf, waiting for permission to transit the strategically important route. (AFP Image for Representation)
advertisement

আরও পড়ুন: বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারীদের জন্য সুখবর! সঙ্কট কাটাতে সরবরাহ বাড়াচ্ছে কেন্দ্র

হরমুজ প্রণালী অবরুদ্ধ হলেও ভারতের একাধিক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে। এর আগে হরমুজ ফেরিয়ে ভারতে এসেছে Shivalik, Nanda Devi, Pine Gas আর Jag Vasant। ভারতের সঙ্গে ইরানের সম্পর্কের উন্নতি বিশ্ব জুড়ে জ্বালানির সঙ্কটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

advertisement

জাহাজে থাকা LPG আগামী কয়েকদিনের মধ্যে ভারতের বন্দরে এসে পৌঁছবে, এতে দেশের গ্যাসের সরবরাহের চাপ কমবে। গৃহস্থালীর গ্যাস-সহ শিল্পের জন্য প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ কয়েক দিন ধরেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন্দ্রীয় সরকার তা স্বাভাবিক করার চেষ্টা করছে।

আরও পড়ুন: আমেরিকা-ইরান-ইজরায়েল যুদ্ধের জেরে এবার বাড়তে পারে মদের দাম! মদের উপরেও বিরাট প্রভাব হরমুজের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেয়েরা তৈরি করল নজরকাড়া মডেল, বুদ্ধির দৌড় দেখে অবাক শিক্ষিকারা
আরও দেখুন

Iran বিশেষ ছাড়পত্র দিয়েছে ভারতীয় জাহাজগুলিকে। ইরান সরকারের নীতি অনুযায়ী বন্ধু দেশগুলোর জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করা হয়, যার মধ্যে ভারতও রয়েছে। ইরানের এই পদক্ষেপ বিশ্ব জুড়ে সঙ্কটের পরিস্থিতিতে ভারত এবং ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। হরমুজ বন্ধ থাকায় বিশ্বের নানা দেশ তীব্র জ্বালানির সঙ্কটের মধ্যে পড়লেও ভারত কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে চেষ্টা করছে সেই সঙ্কট থেকে বেরোনোর। যদিও বার বার ইরান, ইজরায়েল এবং আমেরিকার যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত পাওয়া গেলেও এখনও সংঘাত বন্ধ হওয়ার কোনও লক্ষণ নেই।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cooking Gas: রান্নার গ্যাসের সঙ্কট মেটাতে দেশে আসছে বিশাল দুই জাহাজ, পেয়ে গেল হরমুজ পেরনোর ছাড়পত্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল