TRENDING:

Supreme Court SIR Hearing: ১০ লক্ষ নামের নিষ্পত্তি, বাতিল আরও ৩ লক্ষ! সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কী বলল সুুপ্রিম কোর্ট?

Last Updated:

Supreme Court SIR Hearing: সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে বড় আপডেট! 'জুডিশিয়াল অফিসার যদি না বলেন, তাহলে তিনি ভোট দেবেন না' : বিচারপতি সূর্যকান্ত! কী বললেন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ ফের বাংলার এসআইআর মামলার শুনানি শুরু হয়েছে সর্বোচ্চ আদালতে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচি এবং বিচারপতি আর মহাদেবন বেঞ্চে আজ ফের মামলার শুনানি শুরু হয়।
সুপ্রিম কোর্ট, এসআইআর
সুপ্রিম কোর্ট, এসআইআর
advertisement

এদিনের শুনানিতে নির্বাচন কমিশন জানিয়েছে ৭.৫ লাখের মধ্যে ৩.০৪ লাখ আবেদন বাতিল হয়েছে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ২৭ ফেব্রুয়ারির নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানিয়েছেন— ১০ লক্ষ ১৬ হাজার অ‍্যাডজুজিকেশন লিস্ট ডিসপোস্টড করেছেন জুডিশিয়াল অফিসারেরা। ৭০৯ লগ ইন আইডি তৈরি হয়েছে। সেনসিটিভ জেলায় অবস্থা সামলানোর জন্য। কিন্তু জুডিশিয়াল অফিসারেরা কিছু সমস‍্যার সম্মুখীন হচ্ছেন কমিশনের তরফে কিছু সমস‍্যার জন‍্য। আইনজীবী নাইডুকে অবিলম্বে সেই সমস‍্যার সমাধান করা এবং সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার নির্দেশ দিচ্ছি।”

advertisement

আরও পড়ুন: অ‍্যাডজুডিকেশন লিস্টে ৬০ লাখ নাম…! এখনও বেরোয়নি সাপ্লিমেন্টারি তালিকা, আজ ফের এসআইআর মামলা, নজরে সুপ্রিম কোর্ট

অন্যদিকে এদিনের শুনানিতে প্রশ্ন ওঠে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে। সেই প্রসঙ্গে আদালত শীর্ষ জানিয়েছে, “সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ক্ষেত্রে যেমন যেমন কাজ শেষ হবে তেমন তেমন প্রধান বিচারপতি রেকমেন্ড করবেন কমিশনকে তালিকা প্রকাশের জন‍্য।”

advertisement

এসআইআর-এ ১০ লাখ অভিযোগের নিষ্পত্তি হয়েছে এখনও পর্যন্ত। তাতেই বাদ পড়েছে ৩ লাখ। মোট ৩ লাখ ৪ হাজার বাতিল হয়েছে বলে মঙ্গলবার শুনানিতে জানিয়েছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী গোপাল সুব্রাহ্মণিয়াম। এই বিষয়ে বাতিলদের আবেদনের জন্য আপিলেট ট্রাইবুনাল গড়ে দিল শীর্ষ আদালত।

আরও পড়ুন: ২০২১-এ সাত দফায়, ২৬-এ বাংলায় কত দফায় ভোট? জবাব দিলেন জ্ঞানেশ কুমার

advertisement

আইনজীবী মেনকা গুরুস্বামী এদিনের শুনানির শুরুতেই বলেন, এখনও পর্যন্ত ৭ লাখ নাম ক্লিয়ার হয়েছে। এখনও ৫৩ লাখ বাকি রয়েছে। সূর্যকান্ত— আমরা জানতাম যখনই আমরা জুডিশিয়াল অফিসার নিয়োগ করব, আপনারা পালাবেন। একইসঙ্গে তিনি বলেন, এটা অত‍্যন্ত তড়িঘড়ি করা আবেদন। আমাদের আজই প্রধান বিচারপতি জানিয়েছেন, ১০ লাখ কাজ শেষ হয়ে গিয়েছে। আপনারা একটু তড়িঘড়ি করছেন। সিজেআই সূর্যকান্ত বলেন আমি প্রকাশ্য কোর্টে বলছি না কিন্তু জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা আমাদের কড়া অবস্থান জানাচ্ছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিদ্যালয়ে চরম দুরাবস্থা! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের
আরও দেখুন

প্রসঙ্গত, মামলার শেষ শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছিল, প্রয়োজনে বাংলার পড়শি রাজ্য ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়ে এসে অ‍্যাডজুডিকেশন তালিকায় থাকা ব্যক্তিদের নাম যাচাই সম্পূর্ণ করতে হবে। সেই শুনানির পর রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। অ‍্যাডজুডিকেশন লিস্টে এসেছে ষাট লক্ষেরও বেশি নাম।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court SIR Hearing: ১০ লক্ষ নামের নিষ্পত্তি, বাতিল আরও ৩ লক্ষ! সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কী বলল সুুপ্রিম কোর্ট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল