TRENDING:

Supreme Court on NCERT: ‘ওরা দু’জন যাঁরা লিখেছে...’, NCERT-র অধ্যায় নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইল কেন্দ্র, ‘বিচারব্যবস্থা রক্তাক্ত’ কড়া প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের

Last Updated:

‘বিচারব্যবস্থা রক্তাক্ত’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের৷ বললেন, ‘ওরা ওদিকে গুলি করেছে়, আর এদিকে বিচারবিভাগে রক্তক্ষরণ শুরু হয়েছে৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: NCERT-র অষ্টম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্যপুস্তকে প্রশাসনিক দুর্নীতি বিষয়ক অধ্যায়ে ‘বিচারবিভাগীয় দুর্নীতি’ শব্দবন্ধের ব্যবহার নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ বিষয়টি নিয়ে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে৷ আদালতের তীব্র ভর্ৎসনার পরে সমাজে বিচারব্যবস্থার ভূমিকা সংক্রান্ত অধ্যায়টি সংশোধন করা হবে বলে জানিয়েছে NCERT। তারপরে, বৃহস্পতিবার ওই অধ্যায়টি এবং ওই বিতর্কিত অধ্যায় সংবলিত সমস্ত বই নিষিদ্ধ ঘোষণা করেছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ৷ এদিন মামলার শুনানি চলাকালীন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে কেন্দ্র৷
NCERT-র পাঠ্যপুস্তক বিতর্কে সুপ্রিম কোর্ট৷
NCERT-র পাঠ্যপুস্তক বিতর্কে সুপ্রিম কোর্ট৷
advertisement

সরকারপক্ষের কৌঁসুলি তুষার মেহতা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে জানান, ‘‘আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি৷’’ অভিযোগের বিষয়টি নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না বলেও আদালতে বলেন তিনি৷ আদালতকে তিনি জানান, যে দু’জন ওই অধ্যায়ের বিষয়বস্তু তৈরি করেছেন, তাঁদের আর কোনও ভাবে শিক্ষা মন্ত্রক অথবা অন্য কোনও মন্ত্রকের সঙ্গে যুক্ত রাখা হবে না৷’’

advertisement

আরও পড়ুন : ‘শাস্তি তো দিতেই হবে, ’ NCERT-র বিতর্কিত বইকে নিষিদ্ধ ঘোষণা করে দিল সুপ্রিম কোর্ট, চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস

কড়া প্রতিক্রিয়ায় প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘ওরা ওদিকে গুলি করেছে়, আর এদিকে বিচারবিভাগে রক্তক্ষরণ শুরু হয়েছে৷’’ প্রধান বিচারপতি তুষার মেহতার উদ্দেশ্যে বলেন, ‘‘মি. সলিসিটর, এটা অত্যন্ত অত্যন্ত পরিকল্পিত পদক্ষেপ৷ এটা শুধুমাত্র ছাত্রছাত্রীর বিষয় নয়৷ তাদের বাবা-মা, শিক্ষক শিক্ষিকারাও জানবে বিচারব্যবস্থা দুর্নীতিগ্রস্ত৷’’

advertisement

প্রধান বিচারপতি আরও উল্লেখ করেন যে, ওই অধ্যায়ে সমাজে বিচার বিভাগের ভূমিকার উপর একটি সম্পূর্ণ অধ্যায় উৎসর্গ করা হলেও, এটি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিচার আদালতের গৌরবোজ্জ্বল ইতিহাস বাদ দিয়েছে। তিনি পর্যবেক্ষণ করেন যে, পাঠ্যটি দেশের গণতান্ত্রিক কাঠামো সংরক্ষণে বিচার বিভাগের অবদান স্বীকার করতে ব্যর্থ হয়েছে।

আরও পড়ুন: ‘পরিকল্পিত পদক্ষেপ,’ NCERT-র অষ্টম শ্রেণীর বই নিয়ে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাত গড়িয়ে শেষ হয় পুজো, বারাসতের প্রাচীন বাবা পঞ্চাননের ধুনো পোড়া দেখতেই উপচে পড়ে ভিড়
আরও দেখুন

সুপ্রিম কোর্টের নির্দেশে, প্রধান বিচারপতি জানিয়েছেন ওই অধ্যায় রয়েছে এমন সবক’টি বই ‘বাজেয়াপ্ত’ করতে হবে এবং পাশাপাশি, স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, কেউ যদি ওই বইয়ের কপি কারওকে দেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷ এসবের পাশাপাশি, NCERT চেয়ারম্যান প্রফেসর দীনেশ প্রসাদ সাকলানির এবং স্কুল শিক্ষার সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on NCERT: ‘ওরা দু’জন যাঁরা লিখেছে...’, NCERT-র অধ্যায় নিয়ে নিঃশর্ত ক্ষমা চাইল কেন্দ্র, ‘বিচারব্যবস্থা রক্তাক্ত’ কড়া প্রতিক্রিয়া সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল