advertisement

Supreme Court on NCERT Book: ‘পরিকল্পিত পদক্ষেপ,’ NCERT-র অষ্টম শ্রেণীর বই নিয়ে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

Last Updated:

বিচারব্যবস্থাকে অপমান করার ‘চেষ্টা’ বলে মনে করছে শীর্ষ আদালত৷ NCERT-র অষ্টম শ্রেণীর বইয়ের কোন অংশ নিয়ে বিতর্ক?

সুপ্রিম কোর্ট৷
সুপ্রিম কোর্ট৷
নয়াদিল্লি: NCERT-এর পাঠ্যপুস্তকে বিশেষ শব্দবন্ধের ব্যবহার নিয়ে চূড়ান্ত কড়া প্রতিক্রিয়া জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত৷ NCERT-র অষ্টম শ্রেণী পাঠ্যপুস্তকে ‘judicial corruption’ অর্থাৎ, বিচার বিভাগীয় দুর্নীতি শব্দবন্ধের ব্যবহারের সমালোচনা করল শীর্ষ আদালত৷ পাশাপাশি, জানাল, এই পদক্ষেপ বিচারবিভাগের বিরুদ্ধে অত্যন্ত ‘ সুচিন্তিত এবং গভীরে প্রোথিত’ পদক্ষেপ৷
বিচারব্যবস্থাকে ‘অপমান’ করার কোনও সুযোগ দেবেন না বলে প্রধান বিচারপতি জানান, ‘‘আমি জানি, এগুলির বিরুদ্ধে কী ব্যবস্থা নিতে হয়৷ এটা অত্যন্ত পরিকল্পিত পদক্ষেপ মনে হচ্ছে৷’’
এ বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করার কথা জানিয়ে প্রধান বিচারপতি জানান, কাঁর কাছে এই বিষয়ে উদ্বেগপ্রকাশ করে বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের ফোন এবং মেসেজ আসছে৷
advertisement
advertisement
প্রবীণ আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি এই বিষয়টি শীর্ষ আদালতে উল্লেখ করার পরেই এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত৷
প্রবীণ আইনজীবী কপিল সিব্বল আদালতে বলেন, ‘‘এই প্রতিষ্ঠানের সদস্য হিসাবে আমরা গভীরভাবে মর্মাহত৷ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিচারবিভাগের দুর্নীতি সম্পর্কে শেখানো হচ্ছে৷ এটি NCERT-এর পাঠ্যপুস্তকের অংশ৷ সম্পূর্ণরূপে কলঙ্কজনক৷ ’’
advertisement
কপিল সিব্বলের মন্তব্যের পরেই প্রধান বিচারপতি জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত এবং এবিষয়ে ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন যে, আদালত বিচারিক প্রতিষ্ঠানের উপর কোনও আক্রমণের অনুমতি দেবে না।
advertisement
প্রধান বিচারপতি বলেন, ‘‘কদিন অপেক্ষা করুন। এটা অবশ্যই পুরো প্রতিষ্ঠানের জন্য উদ্বেগজনক। বার এবং বেঞ্চ উদ্বিগ্ন। আমি প্রচুর ফোন এবং মেসেজ পাচ্ছি। হাইকোর্টের বিচারকেরা উদ্বিগ্ন৷ সে যতই উচ্চপদস্থ হোক না কেন, আইন তার পথে চলবে। আমি জানি কীভাবে এর মোকাবিলা করতে হবে। এটা খুব সুপরিকল্পিত এবং গভীরভাবে প্রোথিত একটি পদক্ষেপ বলে মনে হচ্ছে…আমরা আর কিছু বলতে চাই না…আমি সচেতন এবং আমি আমার কর্তব্য পালন করেছি৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on NCERT Book: ‘পরিকল্পিত পদক্ষেপ,’ NCERT-র অষ্টম শ্রেণীর বই নিয়ে চূড়ান্ত ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
West Bengal Weather Update: আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই, দোলে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • আপাতত চারদিন রাজ্যে তাপমাত্রার হেরফের নেই

  • দোলে কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement