TRENDING:

অসমের ১৭ বিধানসভা আসনে প্রার্থী দিল তৃণমূল, হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে সতর্ক বাংলার শাসকদল

Last Updated:

Assam Assembly Election 2026: অসম বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই ৮৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এবার ১৭ জনের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে ভাল রকম সংগঠন রয়েছে তৃণমূলের। একটা সময় অসমের স্থানীয় নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসার নজিরও রয়েছে তৃণমূলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলার পাশাপাশি যে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন আসন্ন, সেগুলির মধ্যে অসমে সবচেয়ে বেশি নজর রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের। হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে ভাল রকম সংগঠন রয়েছে তৃণমূলের। একটা সময় অসমের স্থানীয় নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে আসার নজিরও রয়েছে তৃণমূলের।
অসমে তৃণমূলের প্রার্থী তালিকা
অসমে তৃণমূলের প্রার্থী তালিকা
advertisement

তবে সেই অসমেও এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সচেতন তৃণমূল। কোনওভাবেই যাতে বিজেপি সুবিধা না পায়, সেদিকে নজর রাখছে জোড়াফুল শিবির। শুক্রবার রাতে অসমের ১৭ বিধানসভা আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। কাছাড়, কোকরাঝাড়, তিনসুকিয়া, কামরুপ, গোয়ালপাড়া, ধুবরির মতো আসনে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: ‘আজীবন লক্ষ্মীর ভাণ্ডার…’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! Application করতে চান আপনিও? জানুন কোথায় কী ভাবে করবেন আবেদন?

advertisement

কোকড়াঝাড়ের বাওখুঁগ্রী থেকে প্রার্থী হলেন, উদাংশ্রী নার্জারি, ধুবড়ীর বিলাসীপাড়া থেকে প্রার্থী হলেন মোমিনুর ইসলাম, গোয়ালপাড়ার জলেস্বর থেকে প্রার্থী হয়েছেন আরিফ আকবর আহমেদ। অন্যান্য একাধিক কেন্দ্র থেকে প্রার্থী হলেন, কল্যাণী কলিতা, বিকাশ নাথ যোগী, আমিরুল ইসলাম প্রমুখরা।

সুস্মিতা দেব জানিয়েছেন, বিজেপিই অসমে তৃণমূলের পয়লা নম্বর রাজনৈতিক শত্রু। তাই এমন কোনও আসনে প্রার্থী দেওয়া হবে না যাতে বিজেপির সুবিধা হয়। তৃণমূলের নেতা দুলু আহমেদ জানিয়েছেন, আমাদের প্রধান রাজনৈতিক শত্রু বিজেপি। কংগ্রেস জোটের শক্তিশালী প্রার্থী রয়েছে বা জেতার সম্ভাবনা রয়েছে এমন আসনে আমরা প্রার্থী দেব না। বিজেপির যাতে কোনওভাবেই সুবিধা না হয়, সেটা আমরা নিশ্চিত করতে চাই।

advertisement

আরও পড়ুন: এলোপাথাড়ি শূন্যে ছুঁড়লেন লাঠি…! খড়গপুরে প্রচারে নেমেই স্বমূর্তিতে দিলীপ ঘোষ, দেখেই তাজ্জব এলাকার মানুষ!

সেরা ভিডিও

আরও দেখুন
ফের ‘যুদ্ধ’ শুরু! সেনা থেকে সরাসরি ভোটের ময়দানে! ধূপগুড়িতে প্রচারে বিজেপির নরেশ
আরও দেখুন

প্রসঙ্গত, আসন্ন অসম বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই ৮৮টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বৃহস্পতিবার দলের তরফে প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জালুকবাড়ি আসন থেকে প্রার্থী করা হয়েছে। দিশপুর কেন্দ্রে টিকিট পেয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রদ্যুত বরদলৈ। প্রকাশিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আবারও লড়ছেন জালুকবাড়ি কেন্দ্র থেকে, যা বর্তমানে তাঁর দখলেই রয়েছে এবং বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে অসমে বিধানসভা ভোটে তৃণমূলের টিম ১৭ কতটা জোরালো লড়াই দিতে পারে সেটাই দেখার।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অসমের ১৭ বিধানসভা আসনে প্রার্থী দিল তৃণমূল, হিমন্ত বিশ্বশর্মার রাজ্যে সতর্ক বাংলার শাসকদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল