TRENDING:

'গর্দান কাটলেও আমরা ঝুঁকব না...', এসআইআর নিয়ে 'পুষ্পা ঝুঁকেগা নেহি' বার্তা অভিষেকের! রেডরোড থেকে দিলেন বেনজির হুঁশিয়ারি!

Last Updated:

Abhishek Banerjee: 'রমজানে রাম হলে দীপাবলিতে আলি', রেডরোড থেকে সম্প্রীতির বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এসআইআর-এ নাম কাটা নিয়ে দিলেন বেনজির হুঁশিয়ারি! এসআইআর নিয়ে এবার আরও এক ধাপ এগিয়ে 'পুষ্পা ঝুঁকেগা নেহি' বার্তা অভিষেকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিবার পবিত্র ইদের নমাজে সকালেই চেনা ছবি রেডরোডে। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোড থেকেই এসআইআর নিয়েও জোরালো বার্তা দিতে দেখা গেল মমতা-অভিষেককে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
advertisement

এখনও বের হয়নি এসআইআর-এর সাপ্লিমেন্টারি তালিকা। এই পরিস্থিতিতে এদিন রেডরোড থেকে তাঁর ভাষণে তৃণমূলনেত্রী বলেন, ‘অনেকের নাম এসআইআর-এ কেটে দিয়েছে, এর জন্য আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছি…আমি ভারতের জন্য গর্বিত। বিশ্বজুড়ে শান্তির বার্তা দিতে চাই।” এসআইআর নিয়ে ঝাঁঝালো হুঁশিয়ারি শোনা গেল অভিষেকের গলাতেও।

অভিষেক এদিন তাঁর বক্তব্যের শুরুতেই সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, “এই বাংলার ভ্রাতৃত্ববোধ অটুট থাকুক আগামী দিনেও। উৎসব ভালবাসা শেখায়। মানবতাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের সবাইকে মানবতার জন্য একজোট হয়ে বাঁচতে হবে। আপনার উৎসবে আমি সামিল হব আমার উৎসবে আপনি সামিল হবেন এটাই আমাদের বাংলা। রমজানে রাম হলে দীপাবলিতে আলি।”

advertisement

আরও পড়ুন: ‘আজীবন লক্ষ্মীর ভাণ্ডার…’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! Application করতে চান আপনিও? জানুন কোথায় কী ভাবে করবেন আবেদন?

এরপরেই এসআইআর নিয়ে বেনজির আক্রমণ শোনা গেল অভিষেকের মুখে। বললেন, “নাম কাটা তো দূরের কথা গর্দান কাটলেও আমরা ঝুঁকব না। সরকার মালিক নয় আমাদের ভাড়াটে মাত্র। এই দেশ আমার যেমন আপনারও তেমন। মন্দিরের ঘণ্টা মসজিদের আজান এক সঙ্গে বাজবে এটাই আমার বাংলা। কেউ বলছে হিন্দু বিপদে। কেউ বলছে মুসলিম বিপদে। আমি বলছি হিন্দুস্থান অর্থাৎ গোটা দেশ বিপদে রয়েছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফের ‘যুদ্ধ’ শুরু! সেনা থেকে সরাসরি ভোটের ময়দানে! ধূপগুড়িতে প্রচারে বিজেপির নরেশ
আরও দেখুন

প্রসঙ্গত, কলকাতা খিলাফত কমিটি আয়োজিত ইদের নমাজে প্রতিবছরের মত এ বছরেও ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে ইদের নমাজে যোগ দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইমাম কারী ফজলুর রহমান ইদের নমাজ পাঠ করান। এদিন এক মাসের রোজা শেষে রেড রোডের নমাজে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
'গর্দান কাটলেও আমরা ঝুঁকব না...', এসআইআর নিয়ে 'পুষ্পা ঝুঁকেগা নেহি' বার্তা অভিষেকের! রেডরোড থেকে দিলেন বেনজির হুঁশিয়ারি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল