ইমাম কারী ফজলুর রহমান ইদের নমাজ পাঠ করাবেন। রেড রোডে ইদের নমাজে যোগ দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রায় সব জেলাতেই কম-বেশি দুর্যোগের পূর্বাভাস রয়েছে আজ। কলকাতাতেও বৃষ্টি চলছে। উত্তরের দুই জেলায়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়ার কারণে যাতে কোনও বিঘ্ন না ঘটে লক্ষ্য, সেদিকেও। মমতাও বলেন, ‘বৃষ্টির জন্য অসুবিধা হচ্ছে। এই বৃষ্টি আল্লাহর আশীর্বাদ।’
advertisement
শুক্রবারেই ইদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এক্সে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ও উর্দু, দু’টি ভাষাতেই পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘ঈদ মোবারক। সকলকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।’
