advertisement

এলোপাথাড়ি শূন্যে ছুঁড়লেন লাঠি...! খড়গপুরে প্রচারে নেমেই স্বমূর্তিতে দিলীপ ঘোষ, দেখেই তাজ্জব এলাকার মানুষ!

Last Updated:

Dilip Ghosh: রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী প্রচারের মাঝে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে রামনবমীর আগে এমন অংশগ্রহণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

+
দিলীপ

দিলীপ ঘোষ,

খড়গপুর, পশ্চিম মেদিনীপুর: বিধানসভা নির্বাচনের আবহে খড়গপুরে জোরদার প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচারকাজ সেরে বিকেলে এক ভিন্নধর্মী অনুষ্ঠানে অংশ নেন তিনি। খড়গপুরের ধোবিঘাট এলাকায় অনুষ্ঠিত লাঠিখেলা প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে সকলের নজর কেড়ে নেন বিজেপি নেতা।
প্রসঙ্গত, রেল শহর খড়গপুরে প্রতি বছরই রাম নবমী উপলক্ষে জাঁকজমকভাবে নানা অনুষ্ঠান হয়। সেই উপলক্ষে মহিলা ও পুরুষদের নিয়ে আয়োজিত হয় লাঠিখেলার প্রশিক্ষণ শিবির। এদিন সেই শিবিরেই উপস্থিত হন দিলীপ ঘোষ। সেখানে উপস্থিত প্রশিক্ষণার্থীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পাশাপাশি নিজেও হাতে লাঠি তুলে নিয়ে একাধিক ভঙ্গিমায় লাঠিখেলা প্রদর্শন করেন।
আরও পড়ুন: ‘আজীবন লক্ষ্মীর ভাণ্ডার…’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! Application করতে চান আপনিও? জানুন কোথায় কী ভাবে করবেন আবেদন?
বেশ কয়েক মিনিট ধরে তাঁর এই প্রদর্শন উপস্থিত মানুষজনের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। অনেকেই তাঁর এই অংশগ্রহণকে সাধুবাদ জানান। দীর্ঘদিন পরেও তাঁর লাঠিখেলার দক্ষতা যে অটুট রয়েছে, তা স্পষ্ট হয়ে ওঠে তাঁর পারফরম্যান্সে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “লাঠিখেলা আমাদের ভারতীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্যকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব।” তিনি আরও জানান, নতুন প্রজন্মের মধ্যে এই ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ান দরকার।
advertisement
advertisement
রাজনৈতিক মহলের মতে, নির্বাচনী প্রচারের মাঝে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের আলাদা গুরুত্ব রয়েছে। বিশেষ করে রামনবমীর আগে এমন অংশগ্রহণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে আরও নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছেন তিনি।সব মিলিয়ে, খড়গপুরে প্রচারের মাঝে দিলীপ ঘোষের এই ভিন্নধর্মী অংশগ্রহণ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
এলোপাথাড়ি শূন্যে ছুঁড়লেন লাঠি...! খড়গপুরে প্রচারে নেমেই স্বমূর্তিতে দিলীপ ঘোষ, দেখেই তাজ্জব এলাকার মানুষ!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২১ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২১ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন কেমন যাবে আজকের দিন ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement