TRENDING:

Ahmedabad Serial Blast Case Verdict: ৩৮ জনের ফাঁসির সাজা! ২০০৮ সালের আহমেদাবাদ বিস্ফোরণ কাণ্ডে বড় নির্দেশ আদালতের

Last Updated:

২০০৮ সালে আহমেদাবাদ বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জনের মৃত্যু হয়েছিল (Ahmedabad Serial Blast Case)৷ অভিযুক্ত ৭৮ জনের বিচার প্রক্রিয়া চলছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: ২০০৮ সালের আহমেদাবাদে ধারাবাহিক বিস্ফোরণের মামলায় (Ahmedabad Serial Blast Case) অভিযুক্ত ৩৮ জনকে ফাঁসির সাজা দিল আদালত৷ এ দিন আহমেদাবাদের একটি বিশেষ আদালত এই শাস্তি ঘোষণা করেছে৷ এই ঘটনায় অভিযুক্ত বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে৷
২০০৮ সালে আহমেদাবাদের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ৫৬ জন প্রাণ হারিয়েছিলেন৷
২০০৮ সালে আহমেদাবাদের ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় ৫৬ জন প্রাণ হারিয়েছিলেন৷
advertisement

২০০৮ সালে আহমেদাবাদ বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জনের মৃত্যু হয়েছিল৷ অভিযুক্ত ৭৮ জনের বিচার প্রক্রিয়া চলছিল৷ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গঠিত হয় বিশেষ আদালত৷ গত ৮ ফেব্রুয়ারি ৭৮ জন অভিযুক্তের মধ্যে ৪৯ জনকে দোষী সাব্যস্ত করেন৷ ইউএপিএ আইনে ৩৮ জনের ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক৷

আরও পড়ুন: ছোটদের নিয়ে বাইকে যাতায়াত? এবার বদলাচ্ছে নিয়ম... স্পিডোমিটার ৪০ পেরোলেই যা হতে চলেছে!

advertisement

২০০৮  সালের ২৬ জুলাই আহমেদাবাদ শহর জুড়ে ৭০ মিনিটের মধ্যে একুশটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে৷ ধারাবাহিক এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৫৬ জন৷ আহতের সংখ্যা ছিল দু' হাজারের বেশি৷

আরও পড়ুন: বিয়ের অনুষ্ঠানে হঠাৎ কুয়োয় পড়ল বহু মানুষ, কুশীনগরে মৃত্যুমিছিল! দেখুন ভিডিও...

তদন্তে নেমে পুলিশ দাবি করেছিল, এই হামলার পিছনে ছিল নিষিদ্ধ সংগঠন সিমি-র সহযোগী জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন৷ ২০০২ সালের গুজরাত দাঙ্গার বদলা নিতে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি করে পুলিশ৷ ২০০৯ সালের ডিসেম্বর মাসে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস গোলাপ কত টাকায় উপহার দেন কাছের মানুষকে? এখানে মেলে ৫০ টাকায় ৫০ টি গোলাপ ফুল
আরও দেখুন

অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছিল৷ দেশদ্রোহিতা, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন ছাড়াও ইউএপিএ আইনে অভিযোগ আনা হয়েছিল৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad Serial Blast Case Verdict: ৩৮ জনের ফাঁসির সাজা! ২০০৮ সালের আহমেদাবাদ বিস্ফোরণ কাণ্ডে বড় নির্দেশ আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল