TRENDING:

Shankh Air Story: থাকবে না সার্জ ফেয়ার! কানপুরে অটো চালাতেন, বিমানযাত্রাকেও মধ্যবিত্তের নাগালে আনতে চান বিশ্বকর্মা

Last Updated:

বিশ্বকর্মা জানিয়েছেন, তিনি ছোট ছোট অনেক ব্যবসা করেছেন৷ তার মধ্যে অনেকগুলিই মুখ থুবড়ে পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কানপুরের রাস্তায় অটো- টেম্পো চালাতেন৷ সেখান থেকে পথ চলা শুরু করে এখন তিনি গোটা একটি বিমানসংস্থার কর্ণধার৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী এপ্রিল মাস থেকেই যাত্রী পরিষেবা শুরু করবে শঙ্খ এয়ার৷ সেই বিমানসংস্থার সিইও দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা শ্রাবণকুমার বিশ্বকর্মার সাফল্যের কাহিনি সিনেমার গল্পকেও হার মানায়৷
অটো চালক থেকে বিমান সংস্থার কর্ণধার শ্রাবণকুমার বিশ্বকর্মা৷
অটো চালক থেকে বিমান সংস্থার কর্ণধার শ্রাবণকুমার বিশ্বকর্মা৷
advertisement

শঙ্খ এয়ারের সেই কর্ণধার শ্রবণকুমার বিশ্বকর্মা জানিয়ে দিলেন, তাঁর বিমানসংস্থা মধ্যবিত্তদের কথা ভেবে পরিষেবা দেবে৷ অন্যান্য বিমানসংস্থার মতো সুযোগ বুঝে যাত্রীদের পকেট কাটার পথে হাঁটবে না তারা৷ বিশ্বকর্মার দাবি, শঙ্খ এয়ার-এ কোনও সার্জ ফেয়ার থাকবে না৷ সারাবছরই যাত্রীদের থেকে নির্দিষ্ট ভাড়াই নেবে নতুন এই বিমানসংস্থা৷ গোটা বিশ্বেই শঙ্ক এয়ার এই নীতি অনুসরণ করবে বলে দাবি করেছেন শ্রাবণকুমার বিশ্বকর্মা৷

advertisement

নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে তাঁর জীবনের অবিশ্বাস্য সাফল্যের কাহিনিকেই তুলে ধরেছেন বিশ্বকর্মা৷ নিজের ব্যবসায়িক দর্শন কী, সেকথাও জানিয়েছেন তিনি৷ বিশ্বকর্মা জানিয়েছেন, তাঁর লক্ষ্য বিমানযাত্রাকে সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে গড়ে তোলা৷

বিশ্বকর্মার কথায়, তিনি এমন পরিবার থেকে উঠে এসেছেন যেখানে উপার্জন করতে পারাটাই একটা বড় সাফল্যের মতো ছিল৷ তবে বিশ্বকর্মা জানিয়েছেন, কোনও একটি ঘটনা তাঁর জীবন বদলে দেয়নি৷ বরং বিভিন্ন পরিস্থিতির থেকে শিক্ষা নিয়েই নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷

advertisement

তিনি আরও জানিয়েছেন, ‘প্রান্তিক স্তর থেকে উঠে আসায় সাইকেল, বাস, ট্রেন, অটো, টেম্পোর মতো পরিবহণের সব মাধ্যমকে আমি কাছ থেকে দেখেছি৷ আমার সেই অভিজ্ঞতা রয়েছে৷ আমি সেই কারণেই বিমানকেও পরিবহণের একটি মাধ্যম হিসেবেই দেখি৷ এটা শুধুমাত্র আরাম এবং বিলাসবহুল কোনও মাধ্যম নয়৷’

বিশ্বকর্মা জানিয়েছেন, তিনি ছোট ছোট অনেক ব্যবসা করেছেন৷ তার মধ্যে অনেকগুলিই মুখ থুবড়ে পড়েছে৷ এর পর একে একে সিমেন্ট, টিএমটি স্টিল, খনি এবং পরিবহণের ব্যবসায় পা রাখেন তিনি৷ পরিবহণের ব্যবসায় নেমে প্রায় চারশোটি যানবাহন রাস্তায় নামান বিশ্বকর্মা৷ তাঁর কথায়, ‘এই অভিজ্ঞতাই আমাকে আত্মবিশ্বাস এবং আর্থিক স্থায়িত্ব দিয়েছে৷ রাতারাতি শঙ্ক এয়ার গড়ে ওঠেনি৷’

advertisement

২০২০-২১ সালেই বিশ্বকর্মা বিমান পরিবহণ ব্যবসায় নামার সিদ্ধান্ত নেন৷ তাঁর মতে, ভারতে বিমান যাত্রার যথেষ্ট চাহিদা এবং সুযোগ থাকলেও বিমান ভাড়া অধিকাংশ ক্ষেত্রেই মধ্যবিত্তের নাগালের বাইরে৷ বিশ্বকর্মা সিদ্ধান্ত নেন, বিমান পরিবহণ ব্যবসায় নেমেই নিজের ভবিষ্যৎ গড়বেন তিনি৷

বিশ্বকর্মার আশ্বাস, ‘উৎসব হোক অথবা সাধারণ কোনও দিন, আমাদের সংস্থার বিমান ভাড়া একই থাকবে৷ কোনও সার্জ প্রাইস থাকবে না৷ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে যা খরচ, তাঁদের থেকে সেটাই নেওয়া হবে৷ বেশিও নয়, কমও নয়৷ এটাই আমাদের দর্শন৷ ভাড়া বাড়িয়ে যাত্রীদের আমরা দূরে সরিয়ে দেব না৷ বরং ভাড়া সঠিক রেখে আরও বেশি সংখ্যক যাত্রীদের বিমানে জায়গা করে দেব৷ শঙ্খ এয়ার মধ্যবিত্তদের কথা ভেবে পরিষেবা দেবে৷ বাস অথবা ট্রেনে সফরের মতো বিমান যাত্রাও সাধ্যের মধ্যে থাকবে৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
আরও দেখুন

প্রাথমিক ভাবে পাঁচটি এয়ারবাস ৩২০ দিয়ে পরিষেবা শুরু করছে শঙ্খ এয়ার৷ বিশ্বকর্মা জানিয়েছেন, উত্তর প্রদেশের সঙ্গে দেশের প্রধান মেট্রো এবং বড় শহরগুলিকে সংযুক্ত করার উপরেই অগ্রাধিকার দেবে তাঁর বিমান সংস্থা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Shankh Air Story: থাকবে না সার্জ ফেয়ার! কানপুরে অটো চালাতেন, বিমানযাত্রাকেও মধ্যবিত্তের নাগালে আনতে চান বিশ্বকর্মা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল