TRENDING:

Abhishek Banerjee on Union Budget 2026: 'বাংলার মানুষকে শিক্ষা দিতে চাইছে!' 'ভিশন-লেস' বাজেট নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

Last Updated:

Abhishek Banerjee on Union Budget 2026: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-কে জনবিরোধী বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় বাজেট ২০২৬-কে জনবিরোধী বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাজেট ২০২৬-কে কটাক্ষ অভিষেকের
বাজেট ২০২৬-কে কটাক্ষ অভিষেকের
advertisement

অভিষেকের কটাক্ষ, ‘স্পষ্টতই বিজেপির বৈমাত্রেয় মনোভাব প্রকাশ পেয়েছে। আমরা গত পাঁচ বছর ধরে এই কথা বলে আসছি: এই সরকার যদি একটি শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে যে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর এমজিএনআরইজিএ-র অধীনে বাংলার একজন জব-কার্ডধারীও ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা পেয়েছেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।’

advertisement

আরও পড়ুন: ‘দিশাহীন, মিথ্যের পাহাড় এই বাজেট!’ বাংলার ‘বঞ্চনা’ নিয়ে গর্জে উঠে মমতা বললেন, ‘ওরা জানে বাংলায় হারবে!’

তাঁর দাবি, ‘তারা যদি দেখাতে পারে যে গত চার বছরে আবাস যোজনার অধীনে—যেখানে কেন্দ্র ৬০% তহবিল প্রদান করে—বাংলার একজন ব্যক্তিও তহবিল পেয়েছেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ২০২১ সালের নির্বাচনের ভরাডুবির পর তারা গ্রামীণ সড়ক যোজনার অধীনে বাংলাকে ১০ পয়সাও দেয়নি।’

advertisement

আরও পড়ুন: নজরে বাংলার ভোট, রেল নিয়ে বড় ঘোষণা নির্মলার! ৭ হাইস্পিড রেল করিডরে স্থান শিলিগুড়ির! হাসি ফুটবে উত্তরবঙ্গের?

অভিষেকের তোপ, ‘বাংলায় তারা হারছে, তাই বিজেপি তাদের বৈমাত্রেয় মনোভাব নিয়ে বাংলার মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু গণতন্ত্রে বিষয়টি উল্টোভাবে কাজ করে। আসন্ন নির্বাচনে জনগণ বিজেপিকে যোগ্য জবাব দেবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার পরিকল্পনা? জেনে নিন সরাসরি নাইট বাসের সময় ও বিশেষ তথ্য
আরও দেখুন

মৈত্রেয়ী ভট্টাচার্য

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee on Union Budget 2026: 'বাংলার মানুষকে শিক্ষা দিতে চাইছে!' 'ভিশন-লেস' বাজেট নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল