advertisement

Birbhum Tourism: বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক

Last Updated:

বীরভূমের বুক চিড়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদী। তারই তীর ঘেঁষা প্রাচীন জনপদের নাম কোটাসুর। ময়ূরেশ্বর থানা এলাকার মধ্যে পড়ে এই জনপদ। কথিত আছে, রাজা ও অসুর এই দুই নিয়ে কোটাসুরের নামকরণ।

+
শিব

শিব মন্দির

বীরভূম,সৌভিক রায়: বীরভূমেই রয়েছে কোটাসুর। ‘কোটাসুর’ নামটা শুনলেই মনে হবে যেন পুরাণের কোনও অসুরের নাম। তবে বিষয়টা একেবারেই তেমনটা নয়! কিন্তু পৌরাণিক কাহিনির সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে এই কোটাসুরের নাম। বীরভূমের বুক চিড়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষী নদী। তারই তীর ঘেঁষা প্রাচীন জনপদের নাম কোটাসুর। ময়ূরেশ্বর থানা এলাকার মধ্যে পড়ে এই জনপদ। কথিত আছে, রাজা ও অসুর এই দুই নিয়ে কোটাসুরের নামকরণ।
বীরভূমে অবস্থিত ময়ূরেশ্বর থানার প্রাণকেন্দ্র এই কোটাসুর। এখানে ব্লক অফিস, কৃষি দফতর, ভূমি রাজস্ব-সহ বিভিন্ন সরকারি অফিস রয়েছে। কোটাসুরের নামের উৎপত্তি নিয়ে নানা মুনির নানা মত । অনেকে বলেন, মহাভারতের একচক্র নগরীর অন্তর্ভূক্ত ছিল কোটাসুর।
ইতিহাস ঘাঁটলে জানা যায়, এই কোটাসুরে নাকি এক সময়ে রাজাদের বসবাস ছিল। ঠিক সেই সময়ে কোটেশ্বর নামে এক রাজা ছিলেন, যাঁর রাজধানী ছিল কোটাসুর। কোটেশ্বর রাজার আরাধ্য দেবতা ছিলেন মদনেশ্বর শিব। এখনও সেই মন্দির রয়েছে কোটাসুরে। আবার এমনও শোনা যায়, এখানে দুর্জয় সেন নামে এক রাজার বসবাস ছিল। সে সময়ে দুর্জয়কোট নাম ছিল কোটাসুরের।
advertisement
advertisement
তবে শুধু পুরাণ বা লোকমুখেই কোটাসুর নিয়ে নানা কথা শোনা যায় না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনাতেও বাউলপুকুর, অমরকুণ্ডার মাঠের উল্লেখ রয়েছে। কোটাসুরকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা হোক, এলাকার বাসিন্দাদের বহু দিনের দাবি। উন্নত যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি রয়েছে অন্য সুযোগ সুবিধাও। কিন্তু তাও কোটাসুর অবহেলিত বলে অভিযোগ  স্থানীয় বাসিন্দাদের।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Tourism: বীরভূমে কোটেশ্বর রাজার রাজধানী কোটাসুর, ময়ূরাক্ষী নদীর তীরে অপেক্ষা করছে যে যে চমক
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement