TRENDING:

ভাই রয়েছে ICU-তে, অফিসে ছুটি চাওয়ায় শরীর দিতে বলল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ!

Last Updated:

এই প্রস্তাবে সম্মত হননি ওই মহিলা । ছুটি না নিয়ে তিনি অফিসেও যান । এরপর হাসপাতালে মৃত্যু হয় তাঁর ভাইয়ের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর: ভাই ভর্তি নার্সিংহোমের ICU-তে । তাই অফিসে একদিনের ছুটি চাইতে গিয়েছিলেন নিরুপায় দিদি । তার বদলে মিলল অসম্মান, অপমান, কূপ্রস্তাব ।
advertisement

ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে । অভিযুক্ত ধর্মেন্দ্র গেহলট পৌরসভার স্যানিটাইজেশন অফিসার । তার কাছেই একদিনের ছুটির আবেদন করতে গিয়েছিলেন ওই যুবতী । তখনই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার ইচ্ছাপ্রকাশ করে অভিযুক্ত ওই ব্যক্তি । শুধু তাই নয়, ওই মহিলাকে বলা হয় শরীরের বিনিময়ে তাঁর ছুটি মঞ্জুর হবে এবং ভাইয়ের চিকিৎসার জন্য নগদ টাকাও দেওয়া হবে ।

advertisement

এই প্রস্তাবে সম্মত হননি ওই মহিলা । ছুটি না নিয়ে তিনি অফিসেও যান । এরপর হাসপাতালে মৃত্যু হয় তাঁর ভাইয়ের । এরপর অফিসের অন্য মহিলা কলিগদের গোটা ঘটনাটি খুলে বলেন তিনি । এরপরেই সমস্ত মহিলারা একজোট হয়ে অফিসের বাইরে ওই ব্যক্তিকে মারধর করে । সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

এই ঘটনার পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ । চাকরি থেকে বরখাস্ত করা হয় অভিযুক্তকে । পাশাপাশি গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে যোধপুর পুলিশ । পুলিশ সূত্রে খবর, ভাদওয়াসিয়া এলাকার বাসিন্দা ওই মহিলা কর্মচারী একজন বিধবা । তাঁকে ৬১ নম্বর ওয়ার্ডের স্যানিটেশন অফিসার নিয়মিত উত্যক্ত করত । গত রবিবার ভাইকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য একদিনের ছুটি চেয়ে ধর্মেন্দ্রকে ফোন করেন ওই মহিলা । তখন ফোনেই তাঁকে কুপ্রস্তাব দেয় ধর্মেন্দ্র ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভাই রয়েছে ICU-তে, অফিসে ছুটি চাওয়ায় শরীর দিতে বলল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল