TRENDING:

Women news: কানপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের ভিতরে অধ্যাপকের কন্যাকে গণ নির্যাতনের চেষ্টা তিন ছাত্রীর বিরুদ্ধে

Last Updated:

Women news: ক্লাসরুমে ভিতর অধ্যাপকের কন্যাকে গণ ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন ছাত্রের বিরুদ্ধে। কানপুরের ছত্রপতি সাহু জি মহারাজ বিশ্ববিদ্যালয়ে (CSJM) ঘটনাটি ঘটেছে। তিন জনের বিরুদ্ধে অভিযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কানপুর: বিশ্ববিদ্যালয়ের ভিতরে অধ্যাপকের কন্যাকে গণ ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কানপুরের ছত্রপতি সাহু জি মহারাজ বিশ্ববিদ্যালয়ে (CSJM)। BMLT-র এক ছাত্রী অভিযোগ করেছেন, তাঁর তিন সহপাঠী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের এক ক্লাসরুমে তাঁর উপর যৌন নির্যাতনের চেষ্টা করেন। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন: প্রথম দফায় প্রকাশিত হবে ১৫২ আসনের চূড়ান্ত ভোটার তালিকা! জানা গেল দিনক্ষণ, বিরাট আপডেট

ছাত্রীর অভিযোগ, ঘটনাটি ঘটেছিল ১৬ মার্চ, Health Sciences বিভাগের এক ক্লাসরুমে। নির্যাতিতা ছাত্রী জানান, ওই তিনজন অভিযুক্ত তাঁকে একা পেয়ে ক্লাসরুমে হেনস্থা ও যৌন নিগ্রহের চেষ্টা করেন। তিনি বাড়িতে খবর দেন, এরপর তাঁর পরিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। উপাচার্য সুধীর আওয়াস্তি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

advertisement

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তিন অভিযুক্তের নামে FIR দায়ের করে এবং তাঁদের হেফাজতে নেয়। DCP SM Kasim Abidi বলেন, “তথ্য পাওয়ার পর কল্যাণপুর পুলিশ মামলা রুজু করে এবং তিন অভিযুক্তকে আটক করে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং তাঁর মেডিক্যাল পরীক্ষা চলছে।”

আরও পড়ুন: এপ্রিলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে দেশের অধিকাংশ জায়গায়! বিরাট পূর্বাভাস

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দোরগোড়ায় নির্বাচন! এ বারের ভোট, তাঁর শহর তথা জেলার উন্নয়ন নিয়ে কী ভাবছেন মীর জাফরের বংশধর ছোটে নবাব সৈয়দ রেজা আলি মির্জা? জানুন
আরও দেখুন

বিশ্ববিদ্যালের উপাচার্য সুধীর আওয়াস্তি পাঁচ সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছেন, যার নেতৃত্বে আছেন Proctor, Dean of Student Welfare এবং সংশ্লিষ্ট বিভাগের প্রধান। তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়ার পর কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Women news: কানপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের ভিতরে অধ্যাপকের কন্যাকে গণ নির্যাতনের চেষ্টা তিন ছাত্রীর বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল