TRENDING:

PM Modi: ‘নোংরা ও নগ্ন রাজনীতি’! AI সামিটে কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভকে কড়া ভাষায় আক্রমণ মোদির

Last Updated:

PM Modi: রবিবার এআই সম্মেলনে কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ‘‘কংগ্রেস এই বৈশ্বিক অনুষ্ঠানকে তাদের নোংরা ও নগ্ন রাজনীতির মঞ্চে পরিণত করেছে’’, কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মীরাট: নয়াদিল্লির আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আর্ন্তজাতিক মঞ্চকে “নোংরা ও নগ্ন রাজনীতির” ক্ষেত্রে পরিণত করেছে কংগ্রেস, এদিন কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী৷
‘নোংরা ও নগ্ন রাজনীতি’! AI সামিটে কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভকে কড়া ভাষায় আক্রমণ মোদির
‘নোংরা ও নগ্ন রাজনীতি’! AI সামিটে কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভকে কড়া ভাষায় আক্রমণ মোদির
advertisement

রবিবার উত্তরপ্রদেশের মীরাটে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ ওই মঞ্চ থেকেই কংগ্রেসের ‘শার্টলেস’ বিক্ষোভকে তুলোধনা করলেন নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, ‘‘এখন আপনারা দেখলেন, বিশ্বের বৃহত্তম এআই ইমপ্যাক্ট সামিট ভারতে অনুষ্ঠিত হল। বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রতিনিধিরা দিল্লিতে এসেছিলেন। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এমন সম্মেলন আগে কখনও হয়নি।’’

আরও পড়ুন: মা, বাবা, ভাই, পোষা বেড়াল…এক এক করে সবাইকে খুন, ৫ বছরের ভাইপোকে…! নিজের বাড়িতে নৃংশস হত্যালীলা ক্লাস ১২ টপারের, ঘটনা জানলে শিউরে উঠবেন

advertisement

তিনি আরও বলেন, “কিন্তু কংগ্রেস এই বৈশ্বিক অনুষ্ঠানকে তাদের নোংরা ও নগ্ন রাজনীতির মঞ্চে পরিণত করেছে। বিদেশি অতিথিদের সামনে কংগ্রেস নেতারা নগ্ন হয়ে পৌঁছে গিয়েছিলেন। আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করি, দেশ জানে আপনারা আগেই নগ্ন, তাহলে পোশাক খোলার প্রয়োজন কেন হল?”

প্রধানমন্ত্রী দাবি করেন, এই ঘটনা প্রমাণ করে কংগ্রেস আদর্শগতভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং নিজের দেশকেই বদনাম করতে ব্যস্ত। তিনি বলেন, “কংগ্রেস নেতারা মোদিকে ঘৃণা করেন, তারা আমার কবর খুঁড়তে চান। আমার মাকেও অপমান করতে দ্বিধা করেন না। বিজেপি ও এনডিএ-র বিরোধিতা করা তাদের অধিকার, সেটা বোঝা যায়। কিন্তু এআই গ্লোবাল সামিট কোনও বিজেপির অনুষ্ঠান ছিল না, সেখানে সেই সময় কোনও বিজেপি নেতা উপস্থিত ছিলেন না। এটি ছিল দেশের অনুষ্ঠান।’’

advertisement

আরও পড়ুন: সদ্য হারিয়েছেন ভাইপো অজিতকে, এবার হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার! নিয়ে যাওয়া হল হাসপাতালে

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ মন্দিরে এলে দেখা হবে না সন্ধ্যা আরতি!মন্দির কমিটির বড় সিদ্ধান্তে কিছুটা হতাশ হবেন
আরও দেখুন

মোদি আরও বলেন, “পরশু কংগ্রেস সব সীমা অতিক্রম করেছে। আজ গোটা দেশ এই আচরণের নিন্দা করছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, লজ্জা পাওয়ার বদলে এত পুরনো একটি দলের নেতারা নির্লজ্জভাবে গর্ব করছেন।” তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, কংগ্রেসের জোটসঙ্গীরাও এই ঘটনার সমালোচনা করার সাহস দেখিয়েছেন এবং মন্তব্য করেন যে ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’ এখন দেশের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: ‘নোংরা ও নগ্ন রাজনীতি’! AI সামিটে কংগ্রেসের খালি গায়ে বিক্ষোভকে কড়া ভাষায় আক্রমণ মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল