advertisement

Sharad Pawar: সদ্য হারিয়েছেন ভাইপো অজিতকে, এবার অসুস্থ শরদ পওয়ার! নিয়ে যাওয়া হল হাসপাতালে

Last Updated:

Sharad Pawar: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসপি)-র প্রধান শরদ পওয়ার৷ রবিবার পুনের রুবি হল ক্লিনিকে ভর্তি করা হয়েছে তাঁকে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ডিহাইড্রেশনের সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রবীণ রাজনীতিবিদকে৷

সদ্য হারিয়েছেন ভাইপো অজিতকে, এবার হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার! নিয়ে যাওয়া হল হাসপাতালে
সদ্য হারিয়েছেন ভাইপো অজিতকে, এবার হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার! নিয়ে যাওয়া হল হাসপাতালে
পুণে: অসুস্থ শরদ পওয়ার৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এসপি)-র প্রধান শরদ পাওয়ারকে রবিবার পুনের রুবি হল ক্লিনিকে ডিহাইড্রেশনের সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রবীণ রাজনীতিবিদকে৷ যদিও তাঁর অবস্থা খুব গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷
দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবি হল ক্লিনিকের চিফ কার্ডিওলজিস্ট-এবং-চেয়ারম্যান ও ম্যানেজিং ট্রাস্টি ডা. পারভেজ গ্রান্ট জানিয়েছেন, “আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রুবি হাসপাতালেই বুকে কফ জমার সমস্যায় নিয়ে ভর্তি করা হয়েছিল শরদ পওয়ারকে৷ সেই সমস্যা মিটিয়ে ১৪ ফেব্রুয়ারি বাড়ি ফেরেন ৮৫ বছরের কংগ্রেস নেতা৷ ডা. গ্র্যান্ট জানান, বর্তমানে তাঁকে শিরায় তরল (আইভি ফ্লুইড) দেওয়া হচ্ছে এবং দু’দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে। “আমরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছি,” বলেন তিনি। চিকিৎসকদের মতে, তাঁর শরীরে জলের ঘাটতি দেখা দিয়েছে।
advertisement
বাবাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সূলে৷ কংগ্রেসের মুখপাত্র অঙ্কুশ কাকাড়ে জানিয়েছেন, বুকে কফ জমার চিকিৎসার অংশ হিসেবে অ্যান্টিবায়োটিক কোর্স সম্পূর্ণ করার পর পাওয়ারের কিছুটা দুর্বলতা দেখা দিয়েছে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “খাবার গ্রহণ কমে গিয়েছিল এবং কথা বলতে সামান্য অসুবিধা হচ্ছিল। তবে আতঙ্কের কিছু নেই। নিয়মিত চেক-আপের জন্য তাঁকে রুবি হল ক্লিনিকে আনা হয়েছে এবং দু’দিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে।”
advertisement
প্রসঙ্গত, এর আগে যখন প্রবীণ রাজনীতিবিদকে হাসপাতালে ভর্তি করা হয় তখন শরদ পাওয়ারের পরিবারের পক্ষ থেকে জানান হয়, অত্যন্ত ব্যস্ত কর্মসূচি এবং শারীরিক ক্লান্তির কারণেই তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sharad Pawar: সদ্য হারিয়েছেন ভাইপো অজিতকে, এবার অসুস্থ শরদ পওয়ার! নিয়ে যাওয়া হল হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement