TRENDING:

Petroleum supply: পেট্রল-ডিজেল নিয়ে দেশে কোনও সঙ্কট নেই! সংসদে জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি

Last Updated:

সংসদে দেশের পেট্রোপণ্যের সঙ্কট নিয়ে বক্তব্য রাখলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরির বক্তব্যের সময় এপস্টিন এপস্টিন করে শোরগোল বিরোধীদের। বিক্ষোভ দেখান বিরোধীরা। পুরি এদিন লোকসভায় তেল নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সংসদে দেশের পেট্রোপণ্যের সঙ্কট নিয়ে বক্তব্য রাখলেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরির বক্তব্যের সময় এপস্টিন এপস্টিন করে শোরগোল বিরোধীদের। বিক্ষোভ দেখান বিরোধীরা। পুরি এদিন লোকসভায় তেল নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেন।
কী বললেন পেট্রোলিয়াম মন্ত্রী?
কী বললেন পেট্রোলিয়াম মন্ত্রী?
advertisement

পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, “রিফাইনারিগুলির সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা হচ্ছে, অনেক ক্ষেত্রে ১০০%-এরও বেশি। পেট্রোল, ডিজেল, কেরোসিন, এটিএফ বা ফুয়েল অয়েলের কোনও ঘাটতি নেই। পেট্রল, ডিজেল, এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ), কেরোসিন এবং ফুয়েল অয়েলের সম্পূর্ণ প্রাপ্যতা নিশ্চিত করা হয়েছে। নন-হরমুজ সোর্সিং থেকে অপরিশোধিত আমদানি প্রায় ৭০%-তে পৌঁছেছে, যা সংঘাতের আগে ছিল ৫৫%”।

advertisement

আরও পড়ুন: পরে পাবেন না ভেবে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুত করছেন বাড়িতে? ধৃত ১, ধরা পড়লে জেল হতে পারে আপনারও

সেই সঙ্গে তিনি আরও জানান অপরিশোধিত তেল আমদানিতে আরও বেশি দেশের সঙ্গে চুক্তি করা হচ্ছে। সংসদে তাঁর দাবি, “ভারতের তেল আমদানির সূত্র ২০০৬-২০০৭ সালে ২৭টি দেশে ছিল, এখন তা ৪০টি দেশে পৌঁছেছে। চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব বেশি দেশের সঙ্গে যোগসূত্র স্থাপন করা হচ্ছে। দেশ জুড়ে রিটেইল আউটলেটগুলো সম্পূর্ণভাবে স্টক করা আছে। তেল সরবরাহও স্বাভাবিক ভাবে বজায় রয়েছে”।

advertisement

আরও পড়ুন: বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করল BCCI! বিশ্বকাপ জিতিয়ে বুমরাহ বা সঞ্জু নয়, শিরোপা জিতলেন এই ব্যাটার

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠ চত্বর জুড়ে গ্যাসের অভাব! বন্ধ একাধিক খাবার হোটেল, পাশাপাশি তারাপীঠ মন্দিরেও ভোগ ভান্ডারা বন্ধের মুখে, চিন্তায় সকলে 
আরও দেখুন

সেই সঙ্গে হরদীপ সিং পুরি আশ্বস্ত করে বলেন, “বিকল্প পথ দিয়ে প্রায় প্রতিদিন বড় এলএনজি কার্গো আসছে। দীর্ঘমেয়াদি সংঘাত চললেও পর্যাপ্ত গ্যাস উৎপাদন ও সরবরাহের ব্যবস্থা আছে। প্রতিটি বাড়ি এবং শিল্পের জন্য শক্তির কোনও ঘাটতি নেই। আমেরিকা, নরওয়ে, কানাডা, আলজেরিয়া এবং রাশিয়া থেকে বড় জাহাজ এনে সক্রিয় ভাবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে”।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Petroleum supply: পেট্রল-ডিজেল নিয়ে দেশে কোনও সঙ্কট নেই! সংসদে জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল