TRENDING:

Pahalgam Attack Zipline Video: 'আচমকা দেখছি গুলি চলছে-চিৎকার, ১৫ ফুট উঁচু থেকে হুক বেল্ট খুলে ঝাঁপ মারি', বলতে গিয়ে গলা কাঁপছে ঋষির!

Last Updated:

Pahalgam Attack Zipline Video: ঋষি জানিয়েছেন, তিনি জিপলাইনে ওঠার আগে আরও ন’জন তাতে উঠে উপত্যকার অপর প্রান্তে গিয়েছিলেন। এই ন’জনের মধ্যে রয়েছেন ঋষির স্ত্রী এবং পুত্রও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছবির মতো সুন্দর কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাই গত মঙ্গলবার বদলে গিয়েছিল মৃত্যুপুরীতে। চোখের সামনে স্বজন হারানোর আর্তনাদ। পহেলগাঁওয়ের পর্যটকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে জঙ্গিরা। ২২ এপ্রিলের জঙ্গিহামলায় ২৭ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে।
জিপলাইনে পর্যটক ঋষি ভাট
জিপলাইনে পর্যটক ঋষি ভাট
advertisement

সেদিনের সেই ভয়াবহ জঙ্গিহামলার একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বৈসরনে জিপলাইন রাইডে চড়ছেন গুজরাতের এক প্রত্যক্ষদর্শী পর্যটক ঋষি ভাট। গোটা জিপলাইনের রাইডেই তিনি সেলফি স্টিকে ক্যামেরা ধরে রেখেছেন। আর তাঁর অজান্তেই সেই ক্যামেরায় উঠে এসেছে জঙ্গিদের বর্বর হত্যাকাণ্ড।

আরও পড়ুন: বৈসরনের ফুড স্টলে শান্তভাবে বসেছিল জঙ্গিরা, সংকেত পেতেই পর পর ৪ পর্যটকের মাথায় গুলি করে! NIA-এর হাতে ভয়ঙ্কর তথ্য

advertisement

ঋষি জানিয়েছেন, তিনি জিপলাইনে ওঠার আগে আরও ন’জন তাতে উঠে উপত্যকার অপর প্রান্তে গিয়েছিলেন। এই ন’জনের মধ্যে রয়েছেন ঋষির স্ত্রী এবং পুত্রও। জিপলাইলিং শুরু হওয়ার পরই তিনি উপর থেকে দেখেন নীচে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গিরা। চিৎকার করে পালানোর চেষ্টা করছেন পর্যটকেরা।

advertisement

আরও পড়ুন: পহেলগাঁও জঙ্গিহামলার ৭ দিন পার, গত এক সপ্তাহে কতদূর পালাল জঙ্গিরা? তদন্ত কোথায় দাঁড়িয়ে?

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

কী ভাবে জঙ্গিদের হাত থেকে রেহাই পেলেন, সে কথাও জানিয়েছেন ওই পর্যটক। ঋষির কথায়, ‘জিপলাইনে ওঠার প্রায় ২০ সেকেন্ড পরে বুঝলাম জঙ্গিরা গুলি চালাচ্ছে। জিপলাইন অপর প্রান্তে যাওয়ার আগেই প্রায় ১৫-১৭ ফুট উঁচু থেকে গায়ে লাগানো বেল্ট খুলে নীচে ঝাঁপ দিলাম। তার পর স্ত্রী-পুত্রকে নিয়ে দৌড় দিলাম।’ একটি ঝোপ এলাকায় পরিবারকে নিয়ে প্রায় ২৫ মিনিট লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন ঋষি। পরে সেনা গিয়ে তাঁদের উদ্ধার করে। ঋষি এ-ও জানিয়েছেন যে, জঙ্গিরা ৮-১০ মিনিট ধরে গুলি চালিয়েছিল। কিছু ক্ষণ বিরতি নিয়ে ফের গুলি চালানো হয়।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Attack Zipline Video: 'আচমকা দেখছি গুলি চলছে-চিৎকার, ১৫ ফুট উঁচু থেকে হুক বেল্ট খুলে ঝাঁপ মারি', বলতে গিয়ে গলা কাঁপছে ঋষির!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল