TRENDING:

Odisha Hospital Fire: মাঝরাতে হাসপাতালের ICU-তে আগুন! মৃত্যু ১০ অসহায় রোগীর, ১১ হাসপাতালকর্মীর, কটকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

Last Updated:

হাসপাতালের আইসিইউ-তে রাত আড়াইটে-তিনটে নাগাদ আগুন লাগে৷ গুরুতর অসুস্থ রোগীদের অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ১০ জনের৷ রোগীদের বাঁচাতে গিয়ে মারা যান হাসপাতালকর্মীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কটক: সোমবার ভোরে কটকের একটি হাসপাতালে মর্মান্তিক ঘটনা৷ রাতের অন্ধকারে এসসিবি মেডিক্যাল তকলেজ এবং হাসপাতালের ট্রমা কেয়ার ICU-তে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ আগুনে পুড়ে, দমবন্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ১০ অসহায় রোগীর৷ মারা গিয়েছেন উপস্থিত ১১ জন হাসপাতালকর্মীও৷ ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রোগীদের বাঁচাতে গিয়েই গুরুতর ভাবে আহত হয়েছেন হাসপাতাল কর্মীরা৷
ওড়িশার হাসপাতালে আগুন৷
ওড়িশার হাসপাতালে আগুন৷
advertisement

জানা গিয়েছে, এদিন রাত আড়াইটে থেকে ভোর ৩টের মধ্যে এই আগুন লাগে৷ ঘটনাস্থলে পৌঁছয় একাধিক দমকল ইঞ্জিন৷ ঘটনার পর পরই এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং৷ যেখানে আহত রোগী এবং হাসপাতাল কর্মীর চিকিৎসা চলছে, সেখানেও পৌঁছন তাঁরা৷

আরও পড়ুন :বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন

advertisement

advertisement

ওড়িশার মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান, ‘‘২৩ জন রোগীকে অন্য বিভাগে ট্রান্সফার করা হয়েছে৷ অন্য বিভাগে নিয়ে যাওয়ার সময় গুরুতর অসুস্থ ৭ রোগীর মৃত্যু হয়েছে৷ ৩ জন পরে মারা গিয়েছেন৷ বাকি যাঁরা অসুস্থ তাঁদের চিকিৎসার নির্দেশ দিয়েছি৷’’

আরও পড়ুন :ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই বড় সিদ্ধান্ত কমিশনের! বদল রাজ্যের মুখ্য ও স্বরাষ্ট্র সচিব, কারা এলেন দায়িত্বে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থী, বড়দের প্রণাম করলেন, খেলেন এক গ্লাস জল
আরও দেখুন

মৃতদের পরিবারের উদ্দেশ্যে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে ওড়িশা সরকারের তরফে৷ ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Hospital Fire: মাঝরাতে হাসপাতালের ICU-তে আগুন! মৃত্যু ১০ অসহায় রোগীর, ১১ হাসপাতালকর্মীর, কটকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল