বাকি যে ১১ জন প্রার্থী রয়েছে, তাঁদের ভাগ্য নির্ধারণের জন্যই এদিনের ভোটগ্রহণ৷ এদিনের প্রার্থীদের মধ্যে ৫ জন বিহারের, ৪ জন ওড়িশার এবং ২ জন হরিয়াণার৷ প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন বিহারের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন৷
advertisement
বিজেপি ছয়টি রাজ্যে ন’জনকে প্রার্থী করেছে, যার মধ্যে বিহার থেকে জাতীয় দলের সভাপতি নিতিন নবীনও রয়েছেন৷ অন্যদিকে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে চারজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যাদের মধ্যে প্রাক্তন পুলিশকর্তা রাজীব কুমার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং বিশিষ্ট সাংবিধানিক আইনজীবী মেনকা গুরুস্বামী। বিজেপির তরফে পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী করা হয়েছে রাহুল সিনহাকে৷ বিধানসভার মতোই রাজ্যসভাতেও এবার শূন্য হয়ে গিয়েছে বামেরা৷
রাজ্যসভা নির্বাচন ঘিরে বিশেষ মনোযোগ কেড়েছে বিহার, হরিয়াণা এবং ওড়িশা। এই তিনটি রাজ্য চারটি গুরুত্বপূর্ণ আসনের জন্য এনডিএ এবং বিরোধী জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে। ক্রশভোটিং এবং ঘোড়া কেনাবেচার ভয়ে, বেশ কয়েকটি দল, বিশেষ করে কংগ্রেস, তাদের বিধায়কদের ভোটগ্রহণ না হওয়া পর্যন্ত একসঙ্গে রিসর্টে রেখেছে৷
বিহারে জোটের বর্তমানে ৩৫ জন বিধায়ক রয়েছে৷ তবে জয় নিশ্চিত করতে কমপক্ষে ৪১ ভোটের প্রয়োজন। এআইএমআইএম-এর পাঁচজন বিধায়কই তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) কে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ সেক্ষেত্রে, নীতীশদের জয় পরাজয় অনেকটাই নির্ভর করছে ভোটের উপর৷
অন্যদিকে, ওড়িশাতেও রাজ্যসভা নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে ব্যাটেলগ্রাউন্ড৷ ওড়িশায়, বিজেপি এবং বিজু জনতা দল দুটি করে আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে৷ রাজ্য বিজেপি সভাপতি মনমোহন সামাল, বিজেপি সাংসদ সুজিত কুমার এবং বিজেডি মনোনীত সন্ত্রুপ্ত মিশ্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চতুর্থ আসনের জন্য লড়াই অব্যাহত৷ ১৪৭ সদস্যের বিধানসভায় জয়ের জন্য ৩০টি ভোট প্রয়োজন। বিজেপি এবং তার মিত্রদের ভোট ৮২,বিজেডির ভোট ৪৮। কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) একসাথে ১৫ জন বিধায়ক থাকায়, সংখ্যাটি বিজেডির দ্বিতীয় প্রার্থীর পক্ষে হতে পারে বলে মনে করা হচ্ছে৷
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যেই জয়লাভ করেছেন, রামদাস আথাওয়ালে, বিনোদ তাওড়ে, শরদ পাওয়ার, রামরাও ওয়াদকুতে, মায়া ইভনাতে, জ্যোতি ওয়াঘমারে, পার্থ পাওয়ার, অভিষেক মনু সিংভি, বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক, রাহুল সিনহা, জোগেন মোহন তেরশ, গোওয়ালা প্রমোদ বোরো, ভেম নরেন্দ্র রেড্ডি, এম থাম্বুদাঁস, তিম্বুরা, তিম্বুরা
সিনহা, রবীন্দ্রন এম ক্রিস্টোফার তিলক, এল কে সুদেশ, লক্ষ্মী ভার্মা, ফুলো দেবী নেতাম, অনুরাগ শর্মা৷
