TRENDING:

Mother Killed Son: পরকীয়া জানতে পেরে যায়...নিজের ৫ বছরের ছেলেকে খুন মায়ের! প্রমাণ পেতেই কঠিন শাস্তি দিল আদালত

Last Updated:

Mother Killed Son: নিজের পাঁচ বছরের সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোয়ালিয়র: নিজের পাঁচ বছরের সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ৷ ২ বছর আগের ঘটনায় অভিযুক্ত মা জ্যোতি রাঠোরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত৷
পরকীয়া জানতে পেরে যায়...নিজের ৫ বছরের ছেলেকে খুন মায়ের! প্রমাণ পেতেই কঠিন শাস্তি দিল আদালত
পরকীয়া জানতে পেরে যায়...নিজের ৫ বছরের ছেলেকে খুন মায়ের! প্রমাণ পেতেই কঠিন শাস্তি দিল আদালত
advertisement

ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের এপ্রিলের ২৮ তারিখে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অভিযুক্ত জ্যোতি রাঠোর প্রতিবেশী উদয় ইন্দোলিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন৷ জ্যোতি রাঠোরের স্বামী ধ্যান সিং রাঠোর পেশায় কনস্টেবল৷ কিন্তু ধ্যান সিংয়ের অগোচরেই সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী জ্যোতি৷

আরও পড়ুন: Safety Pin-এর নীচে ছোট্ট গোল ছিদ্রটি কেন থাকে বলুন তো? রোজ ব্যবহার করেন, তবু ৯৯% লোকজনই জানেন না এর আসল কাজ

advertisement

সূত্রের খবর, জ্যোতির পুত্র পাঁচ বছরের ছোট্ট যতীন জানতে পেরে যায় মায়ের গোপণ সম্পর্ক৷ বাবার কাছে পরকীয়া ফাঁস করে দিতে পারে ছেলে! অভিযোগ এই ভয় থেকেই নিজের ছেলেকে দোতলা থেকে নীচে ছুঁড়ে ফেলে মা জ্যোতি৷ প্রায় ২৪ ঘণ্টা জীবনের সঙ্গে করে ছোট্ট যতীন৷ যদিও গভীর আঘাতের পরে শেষমেশ মৃত্যু হয় তার৷

advertisement

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পরেই ধামাকা! একই রাশিতে পাঁচ গ্রহের মিলন, শুভ যোগে খুলে যাবে ৪ রাশির সৌভাগ্যের বন্ধ দরজা, শুরু হবে গোল্ডেন টাইম

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথির মেয়ের তাক লাগানো প্রতিভা! হাতে আঁকা ছবি যেন প্রিন্ট করা ফটো
আরও দেখুন

ঘটনাটিকে প্রথমে দুর্ঘটনা বলা হলেও তদন্তে অসঙ্গতি টের পায় পুলিশ৷ ততদিনে স্ত্রীকে বিভিন্ন কারণে সন্দেহ করতে শুরু করেছিলেন স্বামী ধ্যান সিং৷ কিছুদিন পরেই ধ্যানের কাছে ভেঙে পড়ে জ্যোতি৷ নিজেই স্বীকার করে নেন ছেলেকে খুনের ঘটনা৷ আদালতে জ্যোতির নিজের স্বীকারোক্তির একাধিক রেকর্ড করা অডিও ও ভিডিও প্রমাণ হিসেবে পেশ করে ধ্যান৷ পাশাপাশি বাড়ির সিসিটিভি ফুটেজেও পাওয়া যায় খুনের প্রমাণ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mother Killed Son: পরকীয়া জানতে পেরে যায়...নিজের ৫ বছরের ছেলেকে খুন মায়ের! প্রমাণ পেতেই কঠিন শাস্তি দিল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল