একইসঙ্গে প্রতিটি বুথে সম্পূর্ণ ওয়েব কাস্টিংয়ের বিষয়ও তুলে ধরেন জ্ঞানেশ।
প্রসঙ্গত, এর আগেও কলকাতাতে সাংবাদিক বৈঠকেও তিনি জানিয়েছিলেন, একটি বুথে কোনওভাবেই ১২০০-এর বেশি ভোটার রাখা যাবে না। রবিবার একই সুর শোনা গেল নয়াদিল্লিতেও।
প্রসঙ্গত, এইদিন সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ বলেন, “গত কয়েকদিনে কমিশন নির্বাচনমুখী রাজ্যগুলিতে পরিদর্শনে গিয়েছে।”
তিনি আরও বলেন, “এই ভিজিট চলাকালীন রেকগনাইজড রাজনৈতিক দল এবং নির্বাচন আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে।”
advertisement
একই সঙ্গে নতুন ভোটারদের সঙ্গেও কথা বলেছেন কমিশনার জ্ঞানেশ কুমার। এই বৈঠকে উঠে আসে এসআইআরের প্রসঙ্গও। তিনি বলেন,”স্বচ্ছ ভোটার তালিকা, স্বচ্ছ নির্বাচনের ভিত্তি। সেই কারণেই এসআইআর করা হয়েছে, যাতে কোনও বৈধ ভোটার তালিকার বাইরে না থাকে এবং কোনও অবৈধ ভোটাররা তালিকায় না থাকতে পারে।”
পশ্চিমবঙ্গে ভোটারদের সংখ্যা জানাতে গিয়ে তিনি বলেন, কমিশনের হিসাব অনুযায়ী, পাঁচ রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার রয়েছেন। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে।
