TRENDING:

WB CEO at Tamluk: 'আমরা অফিসে যাব না, মাঠে যাব', ভোটের হাওয়া বুঝতে তমলুকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক! তারপর?

Last Updated:

WB CEO at Tamluk: ভোটের কাজ তদারকিতে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক-সহ নির্বাচন কমিশনের একাধিক কর্তারা। জরুরি বৈঠক করলেন কাদের সঙ্গে কোথায়?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, সৈকত শী: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোটদানের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রশাসনিক তৎপরতা। এবার ভোটের কাজ তদারকিতে এই জেলায় এলেন রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক-সহ নির্বাচন কমিশনের একাধিক কর্তা। এর পাশাপাশি ৪ এপ্রিল শনিবার বিকেলে জেলায় আসেন এডিজি পশ্চিমাঞ্চল বিশাল গর্গ এবং ডিআইজি মেদিনীপুর রেঞ্জ অরিজিৎ সিনহা-সহ একাধিক আধিকারিক।
advertisement

জেলার ভোটের কাজ তদারকিতে জেলা পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক। বৈঠক থেকে বেরিয়ে বলেন, ‘অফিসে না, মাঠে যাব’। শনিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি পশ্চিমাঞ্চল বিশাল গর্গ, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ অরিজিৎ সিনহা, জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা-সহ জেলার সমস্ত মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, সিআই, ওসি, আইসি এবং আরও, এআরওরা।

advertisement

আরও পড়ুন: পুলিশের খাতায় নাম হাইকোর্টের জনপ্রিয় আইনজীবীর! লক্ষ লক্ষ সোশ্যাল ফলোয়ার, মালদহ-কাণ্ডে ধৃত মোফাক্কেরুল আসলে কে?

প্রায় তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে জেলার সামগ্রিক নির্বাচন প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট গ্রহণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর দ্বিতীয় দফায় জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের অবজারভারদের নিয়ে আলাদা বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৪০ লক্ষেরও বেশি ভোটার রয়েছে এবং প্রত্যেক ভোটার যাতে ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।

advertisement

View More

তিনি বলেন, ”কোনও ধরনের আতঙ্কের পরিবেশ থাকবে না, প্রত্যেকেই নিজের ইচ্ছামত ভোট দিতে পারবেন। ভোটার তালিকা সংক্রান্ত বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তাঁর কথায়, প্রায় ৬০ লক্ষ বিচারাধীন আবেদনগুলির মধ্যে ইতিমধ্যেই প্রায় ৫৫ লক্ষের নিষ্পত্তি হয়েছে। যেসব নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করা হয়েছে।” তিনি আরও জানান, যাদের নাম বাদ গিয়েছে, তারা খুব শীঘ্রই পুনরায় আবেদন করার সুযোগ পাবেন এবং সেই প্রক্রিয়া দু-এক দিনের মধ্যেই শুরু হবে। এছাড়াও, শেষ নির্বাচনগুলিতে যেসব এলাকায় অশান্তি বা সমস্যা তৈরি হয়েছিল, সেগুলি নিয়েও পুলিশের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

advertisement

আরও পড়ুন: শীতলকুচিতে প্রচার সেরে ফিরতি পথে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা বিজেপি প্রার্থীর, ভর্তি হাসপাতালে

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

২০২১ এবং ২০২৪ সালের নির্বাচনে চিহ্নিত স্পর্শকাতর এলাকাগুলি পরিদর্শন করা হবে এবং সেখানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলা হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় রবিবার সকালে জেলাশাসকের সঙ্গে ফের বৈঠকে বসবেন। জেলার বিভিন্ন থানার অন্তর্গত স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে পর্যায়ক্রমে পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে শুধু সরকারি অফিসে না মাঠে যাবেন বলে জানান রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
WB CEO at Tamluk: 'আমরা অফিসে যাব না, মাঠে যাব', ভোটের হাওয়া বুঝতে তমলুকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক! তারপর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল