TRENDING:

North 24 Parganas News: অশোকনগরে সমাজসেবী সহিদুল এবার হাইভোল্টেজ নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী! নমিনেশন জমা দিয়েই 'বড়' চ্যালেঞ্জ

Last Updated:

দলীয় কৌশল হিসেবে আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে নতুন মুখ তুলে ধরে ভোটে চমক দেওয়ার চেষ্টা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলা থেকেই এবার শুভেন্দু গড় নন্দীগ্রামে নির্বাচনে বড় চ্যালেঞ্জ সহিদুল হক এর। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের অন্যতম স্পর্শকাতর কেন্দ্র নন্দীগ্রাম আবারও উঠে এসেছে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে। এই হাই-ভোল্টেজ কেন্দ্রে এবার নতুন চমক হিসেবে প্রার্থী হলেন উত্তর ২৪ পরগনার কলসুরের বাসিন্দা ড. সহিদুল হক। হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন আম জনতা উন্নয়ন পার্টি, মিমের সমর্থনে শহিদুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দলের মুখপাত্র হিসেবে পরিচিত এই সমাজকর্মীর লড়াকু মনোভাব ও দীর্ঘদিনের সামাজিক কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই তাকে নির্বাচনী ময়দানে নামানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।
নন্দীগ্রামের প্রার্থী শহিদুল হক
নন্দীগ্রামের প্রার্থী শহিদুল হক
advertisement

ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়ে প্রচারে নেমে পড়েছেন সহিদুল হক। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী পবিত্র কর-কে। ফলে নন্দীগ্রামে এবার ত্রিমুখী লড়াই আরও জমে উঠেছে বলে রাজনৈতিক মহলের মত। নন্দীগ্রাম কেন্দ্র বরাবরই রাজ্যের রাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১১ সালের আন্দোলনের প্রেক্ষাপটে এই কেন্দ্র থেকেই ক্ষমতার পালাবদলের সূচনা হয়েছিল। পরবর্তীকালে এই কেন্দ্র থেকেই উঠে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে প্রতিটি নির্বাচনেই নন্দীগ্রাম ঘিরে উত্তেজনা থাকে তুঙ্গে। এই প্রেক্ষাপটে নতুন মুখ হিসেবে সহিদুল হকের প্রার্থী পদে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। সহিদুল হক দাবি করেছেন, নন্দীগ্রামের মানুষ পরিবর্তন চাইছে। তৃণমূল ও বিজেপি দুই শক্তির বিরুদ্ধে লড়াই করতেই মাঠে নেমেছেন। মানুষের জন্য কাজ করাই তার লক্ষ্য।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

ভোট যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা। নন্দীগ্রামের মাটিতে আবারও শোনা যাচ্ছে রাজনৈতিক লড়াইয়ের সুর। তবে শেষ পর্যন্ত এই ত্রিমুখী লড়াইয়ে কার পাল্লা ভারী হবে, তার উত্তর মিলবে ফল ঘোষণার দিন, আগামী ৪ মে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: অশোকনগরে সমাজসেবী সহিদুল এবার হাইভোল্টেজ নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী! নমিনেশন জমা দিয়েই 'বড়' চ্যালেঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল