CoochBehar News: আবহাওয়া খারাপ, হাসিমারায় নামতে পারেন মোদি, কোচবিহারগামী সড়কে কড়া নিরাপত্তা
- Reported by:Annanya Dey
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে জনসভা করতে কোচবিহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাজুড়ে দেখা গেল কড়া নিরাপত্তা। আবহাওয়ার মেজাজ খারাপ সকাল থেকেই। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দুই জেলা জুড়ে।
advertisement
1/5

কোচবিহার, অনন্যা দে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে প্রথম জনসভা করতে কোচবিহার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাজুড়ে দেখা গেল কড়া নিরাপত্তা। আবহাওয়ার মেজাজ খারাপ সকাল থেকেই। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দুই জেলাজুড়ে।
advertisement
2/5
লাগাতার ঝড়, বৃষ্টি দেখা যাচ্ছে দুই জেলায়। তার মধ্যেই প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে কোচবিহার রাসমেলা ময়দানে। ঝড়, বৃষ্টি বেড়ে গেলে প্রধানমন্ত্রীকে সড়ক পথে কোচবিহার নিয়ে যাওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। তার আগেই হাসিমারা থেকে কোচবিহার গামী রাস্তায় কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেল।
advertisement
3/5
হাসিমারা বায়ুসোনা ছাউনিতে সম্ভবত নামতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চপার। আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকলে রাস মেলা ময়দানে তাকে চপার দিয়ে পাঠানো হবে না। সড়ক পথেই নিয়ে যাওয়া হতে পারে।
advertisement
4/5
কোচবিহার রাসমেলার ময়দানে পৌঁছে গিয়েছেন বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট পাওয়া প্রার্থী সহ উত্তরবঙ্গের বিজেপির নেতাকর্মীরা। গতকালই কোচবিহারকে নো ফ্লায়িং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিধানসভা নির্বাচন উপলক্ষে কি বলেন, সেদিকে তাকিয়ে সকলে।
advertisement
5/5
হাসিমারা থেকে কোচবিহার গামী সড়ক কড়া নিরাপত্তার চাদড়ে মোড়া। সড়কের প্রতিটি সেতুতে পুলিশ কুকুর দিয়ে চেকিং চলছে। হাসিমারা বায়ু সেনা ছাউনির তরফ থেকেও নেওয়া হয়েছে নানান ব্যবস্থা।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
CoochBehar News: আবহাওয়া খারাপ, হাসিমারায় নামতে পারেন মোদি, কোচবিহারগামী সড়কে কড়া নিরাপত্তা