TRENDING:

West Bengal Assembly Election 2026: বিধানসভা ভোটের আগেই প্রচুর বোমা উদ্ধার! ১-২ টি নয়, এক্কেবারে ২৫ টি বোমা

Last Updated:

Bomb Recovered: ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হবে ডোমকলে। তার প্রায় দুই সপ্তাহ আগে ডোমকলে উদ্ধার হল বোমা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোটের মুখেই এবার প্রচুর বোমা উদ্ধার ডোমকলে। একটি, দুটি- নয় পঁচিশটি বোমা উদ্ধার হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।
বিধানসভা ভোটের আগে  বোমা উদ্ধার
বিধানসভা ভোটের আগে বোমা উদ্ধার
advertisement

এই বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আগেও একই জায়গায় বোমা উদ্ধার হয়েছিল।‌ আর শনিবারও ঠিক একই জায়গায় বোমা উদ্ধার হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় বোম ডিস্পোজাল স্কোয়াড ।

এই ঘটনা শনিবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদের একটি ইট ভাটার পার্শে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঐ ঘটনাস্থল থেকে বোমার একটি ব্যাগ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। গোপনে খবর পেয়েই বোমার ব্যাগ উদ্ধার করে।‌ তারপরেই ঘটনাস্থল ঘিরে রেখে শনিবার বিকেলে ওই বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম ডিস্পোজাল স্কোয়াড।

advertisement

উল্লেখ্য, ২৩ এপ্রিল রাজ্যের প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হবে ডোমকলে। তার প্রায় দুই সপ্তাহ আগে ডোমকলে উদ্ধার হল ২৫ টি বোমা। তবে কি নির্বাচনে হাতিয়ার হিসেবে কাজ করার জন্য এই বোমা মজুত ছিল? নাকি অন্য কোনো অসৎ উদ্দেশ্য? পুরোটাই খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ।

আরও পড়ুন – Good News For KKR: ২৫.২০ কোটির প্লেয়ারকে নিয়ে চিন্তার পাহাড় কি নামল? নেটে কী দেখা গেল গ্রিনকে নিয়ে

advertisement

এদিকে এর আগে নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই বড় সাফল্য পেল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের চম্পাহাটি এলাকা থেকে ১২০ কেজি নিষিদ্ধ চকলেট বোমা উদ্ধার, গ্রেফতার এক বারুইপুর থানার পুলিশ চম্পাহাটি এলাকায় অভিযানে নেমে উদ্ধার করল ১২০ কেজি নিষিদ্ধ চকলেট বোমা। গ্রেফতার করা হয়েছে দেবাশীষ মণ্ডল নামে এক ব্যক্তিকে।

advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ি থেকে প্রচুর পরিমাণে চকলেট বাজি তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। দেবাশীষের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বোমাগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এগুলি স্থানীয় এলাকায় বেআইনি ভাবে সরবরাহ করার পরিকল্পনা ছিল। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

Pranab Kumar Banerjee/ Rabikul

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal Assembly Election 2026: বিধানসভা ভোটের আগেই প্রচুর বোমা উদ্ধার! ১-২ টি নয়, এক্কেবারে ২৫ টি বোমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল