TRENDING:

Assembly Election Dates 2026: ভোটের দিন ঘোষণা, ১ দফা নির্বাচন কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে, ৯ এপ্রিল ভোট গ্রহণ, ৪ মে গণনা

Last Updated:
নির্বাচন কমিশনার জানান যে, "প্রতিটি ভোটকেন্দ্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ১০০% ওয়েবকাস্টিং থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা প্রতি দুই ঘণ্টা পর পর ভোটের সংখ্যা ইনপুট করবেন যাতে নিশ্চিত করা যায় যে মিডিয়ার মাধ্যমে জনসাধারণের কাছে প্রচারিত ভোটের শতাংশ মোটামুটি সঠিক"৷
advertisement
1/5
ভোটের দিন ঘোষণা, ১ দফা নির্বাচন কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে, ৯ এপ্রিল ভোট গ্রহণ, ৪ মে গণনা
পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে ঘোষণা হল নির্বাচনের নির্ঘণ্ট। দিল্লির বিজ্ঞান ভবনে বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠকে দিন ঘোষণা করলেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী।
advertisement
2/5
বাংলায় ২৩ ও ২৯ এপ্রিল হবে ভোটগ্রহণ, ফলপ্রকাশ ৪মে! বাংলায় প্রথম দফায় ১৫২ টি আসন এর ভোট, দ্বিতীয় দফায় ১৪২ টি আসন এর ভোট। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। এ বার দুই দফায় ভোট হবে। কমিশন সূত্রে খবর, কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।
advertisement
3/5
পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট রবিবার ঘোষণা করে কমিশন।
advertisement
4/5
কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরির ভোটগ্রহণের তারিখ-ভোটের বিজ্ঞপ্তির তারিখ: ১৬ মার্চ, ২০২৬, মনোনয়নের শেষ তারিখ: ২৩ মার্চ, ২০২৬, মনোনয়নপত্র যাচাই-বাছাই: ২৪ মার্চ, ২০২৬, প্রত্যাহারের শেষ তারিখ: ২৬ মার্চ, ২০২৬, ভোটদানের তারিখ: ৯ এপ্রিল, ২০২৬, ভোট গণনা: ৪ মে, ২০২৬৷ অর্থাৎ ১ দফায় হবে পন্ডিচেরি বা পুদুচেরিতে ভোট৷
advertisement
5/5
অন্যদিকে তামিলনাড়ুতে ভোট হবে এক দফাতেই। ২৩ এপ্রিল ভোট, গণনা ৪ মে। কেরলে ভোট ৯ এপ্রিল, গণনা হবে ৪ মে।গুজরাত, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি করে আসনে উপনির্বাচন রয়েছে। ওই আটটি আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাত এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।
বাংলা খবর/ছবি/দেশ/
Assembly Election Dates 2026: ভোটের দিন ঘোষণা, ১ দফা নির্বাচন কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে, ৯ এপ্রিল ভোট গ্রহণ, ৪ মে গণনা
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল