TRENDING:

Indigo flight escapes accident at Jorhat: রানওয়ে থেকে পিছলে গেল চাকা, জোরহাটে রক্ষা পেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমান

Last Updated:

গতকাল দুপুর ২.২০ মিনিটে জোরহাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগো-র বিমানটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জোরহাট: অসমের জোরহাট থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানে বিপত্তি৷ গতকাল দুপুরে জোরহাট বিমানবন্দরের রানওয়ে থেকে পিছলে গেল কলকাতাগামী ইন্ডিগো বিমানের চাকা৷ রানওয়ে থেকে পিছলে গিয়ে পাশের কাদামাটিতে আটকে যায় বিমানের চাকা৷ ফলে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে৷
জোরহাট বিমানবন্দরে কাদায় আটকে ইন্ডিগো বিমানের চাকা৷
জোরহাট বিমানবন্দরে কাদায় আটকে ইন্ডিগো বিমানের চাকা৷
advertisement

অনেক চেষ্টা করেও বিমানটির চাকা কাদা থেকে তোলা সম্ভব হয়নি৷ ফলে যাত্রীদেরও নামিয়ে আনা হয়৷ তবে এই ঘটনায় কোনও যাত্রীর আঘাত লাগেনি৷

আরও পড়ুন: মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান! দুই পাইলট মৃত! ঘটনার ভিডিওতে আতঙ্ক !

গতকাল দুপুর ২.২০ মিনিটে জোরহাট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় ইন্ডিগো-র বিমানটি৷ কিন্তু রানওয়ে ধরে কিছু এগনোর পরই সেটির চাকা পিছলে যায়৷ কাদায় চাকা আটকে থমকে যায় বিমানটি৷ আচমকা ঝাঁকুনি দিয়ে বিমান থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়৷ যদিও তাঁদের শান্ত করেন বিমানকর্মীরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

বেশ কিছুক্ষণ চেষ্টা করেও বিমানটিকে রানওয়েতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি৷ বাধ্য হয়ে ঘণ্টা খানেক পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে এনে ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়৷ শেষ পর্যন্ত রাত ৮.১৫ মিনিট নাগাদ বিমানটি বাতিল করা হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indigo flight escapes accident at Jorhat: রানওয়ে থেকে পিছলে গেল চাকা, জোরহাটে রক্ষা পেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমান
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল