TRENDING:

Supreme Court: আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য! SIR-মামলায় ফের জানাল সুপ্রিম কোর্ট, আধার জালিয়াতি প্রসঙ্গ উঠতেই কী বলল শীর্ষ আদালত?

Last Updated:

Supreme Court: আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা পাবে এসআইআর-এর ক্ষেত্রে৷ এদিন নির্দেশে ফের স্পষ্ট করল সুপ্রিম কোর্ট৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানির ছিল সুপ্রিম কোর্টে৷ এই প্রসঙ্গে ভিনরাজ্যের বিচারকদের সহায়তায় এসআইআর প্রক্রিয়া শেষ করার কথা বলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি হিসেবে মান্যতা পাবে।
আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য! SIR-মামলায় ফের জানাল সুপ্রিম কোর্ট, আধার জালিয়াতি প্রসঙ্গ উঠতেই কী বলল শীর্ষ আদালত?
আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য! SIR-মামলায় ফের জানাল সুপ্রিম কোর্ট, আধার জালিয়াতি প্রসঙ্গ উঠতেই কী বলল শীর্ষ আদালত?
advertisement

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ‘কাট অফ ডেট’ অনুযায়ী ডকুমেন্টস গৃহীত হবে। শীর্ষ আদালত জানিয়েছে, দায়িত্বে থাকা জুডিশিয়াল অফিসারকে তথ্য এবং ডকুমেন্টস-এর গ্রহণযোগ্যতা সম্পর্কে বোঝানোর দায়িত্ব থাকবে ERO এবং AERO-দের উপর। বিচারপতি জানিয়েছেন, ‘‘যাচাই প্রক্রিয়া হবে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী। ১৪ ফেব্রুয়ারির আগে জমা পড়া নথিই গ্রহণ করা হবে। যে অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে, তা-ও ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকা হিসাবেই ধরা হবে৷’’

advertisement

পাশাপাশি এদিনের শুনানিতে উঠে এল পশ্চিমবঙ্গে আধার জালিয়াতির প্রসঙ্গও৷ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জানান, ‘‘ফেক আধার দেওয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকায়। যখনই বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা চিহ্নিত হন তাঁদের কাছে বাংলা থেকে তৈরি হওয়া আধার পাওয়া যায়। তাই বৈধ আধার জানান।’’

আরও পড়ুন: ‘মমতার অনুরোধকেই’ মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট! SIR শুনানির পরেই বিবৃতিতে জানাল তৃণমূল

advertisement

বিচারপতি জয়মাল্য বাগচি এ প্রসঙ্গে জানান, ‘‘এটা আমাদের প্ল‍্যাটফর্ম নয়। যদি সত‍্যিই এরকম হয়, তাহলে সলিসিটর জেনারলকে বলুন রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ‍্যাক্ট বদলানোর। আমাদের তো আইন মানতেই হবে।’’

পাশাপাশি, প্রধান বিচারপতির তরফে যে কমিউনিকেশন দেওয়া হয়েছে ২৫০ জন জুডিশিয়াল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে এই ভেরিফিকেশন প্রসেসের জন‍্য। আনুমানিক হিসেব হচ্ছে, প্রতি জুডিশিয়াল অফিসার যদি ২৫০টি করেও কেসের নিষ্পত্তি প্রতিদিন করেন তাহলে ৮০ দিন লেগে যাবে সব সমাধান হতে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা ক‍্যাচমেন্ট এরিয়ার জুডিশিয়াল অফিসারদেরও যুক্ত করার কথা বলছি।

advertisement

সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে,

জুডিশিয়াল অফিসার যাঁরা নিযুক্ত রয়েছেন, তার বাইরেই সিনিয়র এবং জুনিয়র ডিভিশনের সিভিল জাজেস যাঁদের অন্তত ৩ বছরের অভিজ্ঞতা আছে তাঁদেরও এই কাজে যুক্ত করুক।

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যদি মনে হয় আরও মানবসম্পদ প্রয়োজন, তাহলে উনি ঝাড়খণ্ড এবং ওডিশা হাইকোর্টের প্রধান বিচারপতিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেখানকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারক যাঁরা এই র‍্যাঙ্কে রয়েছেন তাঁদের ব‍্যবহার করা যাবে।

advertisement

কমিশন এই অফিসারদের যাতায়াত, থাকা এবং ডেইলি অ‍্যালাওন্সের ব‍্যবস্থা করবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া পাথরের গুঁড়ো নিয়ে নতুন বিজনেস আইডিয়া, অঢেল আয় করছেন পুরুলিয়ার প্রৌঢ়
আরও দেখুন

ওডিশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা সংবেদনশীলতার সঙ্গে আবেদন খতিয়ে দেখবেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য! SIR-মামলায় ফের জানাল সুপ্রিম কোর্ট, আধার জালিয়াতি প্রসঙ্গ উঠতেই কী বলল শীর্ষ আদালত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল