TRENDING:

Crime news: কর্ণাটকে ইজরায়েলি পর্যটক-সহ দুজনকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

Last Updated:

কর্ণাটকের কোপ্পাল জেলার একটি আদালত সোমবার তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় দুইজন তরুণীকে গণধর্ষণ করা হয়, যার মধ্যে একজন ইজরায়েলি নাগরিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোপ্পাল: কর্ণাটকের কোপ্পাল জেলার একটি আদালত সোমবার তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় দুইজন তরুণীকে গণধর্ষণ করা হয়, যার মধ্যে একজন ইজরায়েলি নাগরিক। সেই সঙ্গে একজন পর্যটককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়, সেই ঘটনায় এবার সাজা ঘোষণা করা হল।
শাস্তি ঘোষণা আদালতের
শাস্তি ঘোষণা আদালতের
advertisement

আরও পড়ুন: শেষ নয়, চলতে পারে আরজি কর দুর্নীতি মামলার তদন্ত! সাপ্লিমেন্টারি চার্জশিটে ইঙ্গিত সিবিআইয়ের

ঘটনাটি ঘটেছিল গত বছরের মার্চ মাসে। দোষী তিন জন হাঁড়িমল্লা, সাই এবং শরণাপ্পলকে মৃত্যুদণ্ডের নির্দশ দিয়েছে গঙ্গাবতী জেলা এবং দায়রা আদালত। ঘটনার সাজা ঘোষণার সময় বিচারক বলেছেন, এই অপরাধটি বিরলতম-র মধ্যে পড়ে, তাই এই অপরাধে সর্বোচ্চ শাস্তি প্রাপ্য।

advertisement

ঘটনাটি ঘটেছিল তুঙ্গভদ্রাতে লেফট ব্যাঙ্ক ক্যানালের কাছে সনপুরাতে, হাম্পির কাছাকাছি। পুলিশ জানিয়েছে, তিনজন দোষী মিলে গত বছর ৬ মার্চ নির্যাতিতাদের থেকে টাকা দাবি করে। কিন্তু চাপে পড়লেও নির্যাতিতারা টাকা দিতে চাননি।

আরও পড়ুন: চুরি করে সোনা নিয়ে দোকানে বিক্রি করতে যাওয়াই কাল হল, ধরে পড়ে গেল অভিযুক্ত চোর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বলয়ে খুশির হাওয়া! শ্রমিক সন্তানদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প, মিলবে একগুচ্ছ সুবিধ
আরও দেখুন

শেষ পর্যন্ত যখন টাকা দিতে অস্বীকার করা হয়, তখন ওই তিনজন নাকি পর্যটকদের গ্রুপের তিনজন পুরুষ পর্যটককে খালে ফেলে দেয় এবং দুইজন মহিলাকে যৌন নির্যাতন করে। তিনজন পুরুষের মধ্যে দুইজন সাঁতরে বাঁচতে পারলেও, ওড়িশার একজন পর্যটক খালে ডুবে মারা যান। এই ঘটনাটি গোটা দেশে চাঞ্চল্য সৃষ্টি করে এবং ব্যাপক নিন্দা হয়েছিল বিভিন্ন মহলে। অবশেষে এই ঘটনায় সাজা ঘোষণা হল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime news: কর্ণাটকে ইজরায়েলি পর্যটক-সহ দুজনকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল