TRENDING:

Covid 19 Second Dose Vaccine: সময় পেরোলেও দ্বিতীয় ডোজ নেননি ১১ কোটি মানুষ! তড়িঘড়ি বৈঠক ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

শুধু দ্বিতীয় ডোজ বাকি থাকাই নয়, দেশের একটা বড় সংখ্যক মানুষ এখনও প্রথম ডোজের টিকাই নেননি (Covid 19 Second Dose Vaccination in India)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দেশের একশো কোটি মানুষের টিকাকরণের লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব হয়েছে৷ কিন্তু এখনও এগারো কোটি এমন মানুষ রয়েছেন, যাঁরা নির্ধারিত সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও এখনও করোনার দ্বিতীয় ডোজের টিকা নেননি (Covid 19 Second Dose Vaccine)৷ এই পরিসংখ্যানই কেন্দ্রের উদ্বেগ অনেকটা বাড়িয়ে দিয়েছে৷ কীভাবে টিকাকরণের গতি আরও বাড়িয়ে এই এগারো কোটি মানুষকে দ্রুত টিকা দেওয়া যায়, তা নিয়ে আলোচনা করতে আজ দিল্লির বিজ্ঞান ভবনে বৈঠকে বসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)৷ সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের এই বৈঠকে উপস্থিত থাকার কথা৷
ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের৷ Photo-PTI
ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রের৷ Photo-PTI
advertisement

শুধু দ্বিতীয় ডোজ বাকি থাকাই নয়, দেশের একটা বড় সংখ্যক মানুষ এখনও প্রথম ডোজের টিকাই নেননি৷ তাঁদেরকেও ভ্যাকসিন (Covid 19 Vaccine)দেওয়ার জন্য টিকাকরণে গতি আনা নিয়েও বুধবারের বৈঠকে আলোচনা হওয়ার কথা৷ কেন্দ্রীয় সরকারের অবশ্য দাবি, টিকাকরণ কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক ভ্যাকসিন থাকা সত্ত্বেও এই এগারো কোটি মানুষ সময়মতো দ্বিতীয় ডোজের টিকা নেননি৷

advertisement

আরও পড়ুন: ছাড়পত্র পেল না কোভ্যাক্সিন, আরও তথ্য চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবারের বৈঠকের মূল উদ্দেশ্যই হল টিকাকরণে গতি আনার জন্য রাজ্যগুলিকে আরও তৎপর হতে বলা৷ প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী যাতে সবাই টিকা পায়, তা নিশ্চিত করার কথাই আজকের বৈঠকে তুলে ধরা হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

গত ২১ অক্টোবর একশো কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা ছুঁয়েছিল ভারত৷ দ্বিতীয় ডোজ যাঁরা পেয়েছেন এবং যাঁরা পাননি, তাঁদের মধ্যে ফারাক কমিয়ে আনাই এখন কেন্দ্রের লক্ষ্য৷ কেন্দ্রের দাবি অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষই টিকার প্রথম ডোজ পেয়েছেন৷ ৩১ শতাংশ মানুষ পেয়েছেন দু'টি ডোজ৷ খুব শিগগিরই ভারতে শিশুদের টিকাকরণও শুরু হওয়ার কথা৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন, শিশুদের জন্য জাইকোভ- ডি করোনার টিকার দাম কত হবে, তা নিয়ে আলোচনা চলছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19 Second Dose Vaccine: সময় পেরোলেও দ্বিতীয় ডোজ নেননি ১১ কোটি মানুষ! তড়িঘড়ি বৈঠক ডাকলেন স্বাস্থ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল