TRENDING:

জামিয়া হিংসা: বাইকে আগুন, বাসের নিচে জ্বলন্ত মোটরসাইকেল, CCTV -র ভয়াবহ ভিডিও সামনে আনল দিল্লি পুলিশ

Last Updated:

পুলিশের দাবি এই ভিডিও ১৫ ডিসেম্বরের, যখন CAA ঘিরে উত্তাল হয়েছিলে জামিয়ামিলিয়া বিশ্ববিদ্যালয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল গোটা দেশ ৷ ১৫ ডিসেম্বর এই CAA -বিরোধী অবস্থান নিয়ে উত্তাল হয়েছিল দিল্লির জামিয়ামিলিয়া বিশ্ববিদ্যালয় ৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কী করে পুলিশ ঢুকতে পারে তার জেরে প্রশ্ন তুলে সারা দেশে ছড়িয়েছিল বিদ্রোহের আগুন ৷ এরইমধ্যে দিল্লি পুলিশ এক নয়া ভিডিও সামনে আনল ৷ জামিয়ার বিদ্রোহ বলে পুলিশ একাধিক গাড়িতে আগুন লাগিয়েছে  এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় একাধিক এইরকম ভিডিও পরিবেশ আরও উতপ্ত করছিল ৷   এবার CCTV -র ছবি সামনে আনল দিল্লি পুলিশ ৷
advertisement

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়, তারপর সেই জ্বলন্ত বাইক ডিটিসি-র বাসের নিচে দিয়ে দেওয়া হয় ৷ জামিয়া হিংসার বিষয় নিয়ে ইতিমধ্যে তিনটি সিসিটিভি ফুটেজ জারি করেছে দিল্লি পুলিশ ৷ তারই একটি ফুটেজে দেখা যাচ্ছে কিছু লোকজন একটি বাইকে আগুন লাদিয়ে দিচ্ছে, আরেকটি ফুটেজে দেখা যাচ্ছে কিছু লোক বাসে আগুন লাগানোর জন্য বাইক থেকে তেল বার করছে ৷ আর শেষ ফুটেজে দেখা যাচ্ছে বাসটিতে অগ্নি সংযোগ করার ফলে সেটি জ্বলছে ৷ দিল্লি পুলিশের দাবি এই ভিডিও ফুটেজে থেকে অশান্তি ছড়ানোর অভিযুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব ৷ দেখে নিন সেই ফুটেজ-

advertisement

আরও পড়ুন - মুখ থুবড়ে পড়েছে ভারতের অর্থনৈতিক উন্নয়ন, এখুনি নেওয়া উচিত ব্যবস্থা, জানাল মার্কিন সংস্থা

advertisement

১৫ ডিসেম্বর CAA বিরোধী আন্দোলনের সময় জামিমিলিয়া বিশ্ববিদ্যালয় এলাকায় চারটি বাসে ও ৮ টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল ৷ এছাড়াও প্রচুর ভাঙচুর হয়েছিল ৷ গন্ডগোল করছে যাঁরা তাঁদের ধরতে গিয়ে পুলিশ জামিয়ামিলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও প্রবেশ করে ৷ সেখানে পুলিশ বেধড়ক লাঠিচার্জও করে ৷ এই ঘটনায় ১০০-র বেশী পড়ুয়া জখম হয়েছিলেন ৷ আর এর পরেই বিদ্রোহের আগুন আরও বেশি ছড়িয়ে পড়ে ৷

advertisement

এরপর পুলিশ ১০ জনকে গ্রেফতার করে৷ পুলিশ তাদের বিরুদ্ধে দাঙ্গা করা, হিংসা ছড়ানো, সরকারি সম্পত্তির ক্ষতি, পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ এনেছে ৷ পুলিশের দাবি এই সব ক'জনের অপরাধের রেকর্ড রয়েছে  ৷ এছাড়াও পুলিশ প্রাথমিকভাবে ৫২ জন পড়ুয়েকেও গ্রেফতার করেছিল যাদের পরে ছেড়ে দেওয়া হয় ৷ তবে তাদের বিরুদ্ধে তদন্ত জারি আছে বলে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জামিয়া হিংসা: বাইকে আগুন, বাসের নিচে জ্বলন্ত মোটরসাইকেল, CCTV -র ভয়াবহ ভিডিও সামনে আনল দিল্লি পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল