যাত্রীরা মৃতদেহটি দেখা মাত্রই রেলওয়ে পুলিশকে যুবকের মৃত্যুর খবর দেয়। হাথরাস জংশন রেলওয়ে স্টেশনে পুলিশ এসে মৃতদেহটিকে ট্রেন থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং পরিবারকে জানানো হয়।
আরও পড়ুন: গ্রামে হঠাৎ হাতির হানা, পিষে দিল ভাই বোনকে, বিস্তারিত জানুন
২৪ বছরের শাহরুখ নামে ওই যুবক বিহারের কিশনগঞ্জের বাঘাল গ্রামের বাসিন্দা ছিলেন। লুধিয়ানায় সেলাইয়ের কাজ করতেন এবং বিহারের উদ্দেশ্যে আম্রপালি এক্সপ্রেসে যাত্রা করছিলেন। ট্রেনে অসুস্থ হয়ে পড়লে অন্য যাত্রীরা তাকে অচেতন অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং পুলিশকে খবর দেন। এরপর হাথরাস জংশন স্টেশনে RPF এসে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে মৃতদেহটি উদ্ধার করে।
advertisement
পুলিশ তার নথির ভিত্তিতে পরিচয় নিশ্চিত করে পরিবারকে খবর দিয়েছে। তবে যুবকের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি এবং পুলিশ তদন্ত চালাচ্ছে।
আরও পড়ুন: হতাশায় ভুগছিলেন, উত্তরাখণ্ডে বেড়াতে এসে চরম সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের পর্যটকের, বিস্তারিত জানুন
পুলিশ কনস্টেবল দীপচাঁদ বলেন, “এখনও জানা যায়নি যুবকের মৃত্যু কীভাবে হয়েছে। ট্রেন থেকে নামিয়ে হাসপাতালে আনা হয়েছে এবং ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছেন।”
প্রথমে যাত্রীরা ভেবেছিলেন যুবকটি ঘুমাচ্ছেন, কিন্তু দেহে কোনও নড়াচড়া না হওয়ায় সন্দেহ হয়। তারপরে সাহস করে তারা পুলিশকে খবর দেন।
