Agriculture News: সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
- Reported by:Suman Saha
- Published by:Shubhagata Dey
Last Updated:
Agriculture News: জামরুল ফলের চাষ নজর কাড়ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলী, দক্ষিণ বারাসাত, বারুইপুর এই সমস্ত এলাকায়।
জয়নগর, সুমন সাহা: প্রাকৃতিকভাবে লবণাক্ত মাটির জন্য সুন্দরবন অঞ্চল ফল চাষের জন্য খুব একটা উপযুক্ত নয় বলেই ধারণা ছিল বহুদিন। কিন্তু সেই ধারণা ভেঙে দিয়েছেন এলাকার কিছু উদ্যমী কৃষক। এই প্রতিকূল মাটিতেও ফল চাষ সম্ভব। সুন্দরবনের বুকে গড়ে উঠছে রঙিন ফলের বাগান।
জামরুল ফলের চাষ নজর কাড়ছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর, কুলতলী, দক্ষিণ বারাসাত, বারুইপুর এই সমস্ত এলাকায়। উপযুক্ত যত্ন, সঠিক বীজ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করলে এই প্রতিকূল মাটিতেও ফল চাষ সম্ভব। বিশেষ করে জামরুল ফল এখানে সফলভাবে চাষ হচ্ছে। জামরুল গাছ ঘিরে কৌতূহল ও আনন্দে মেতে উঠেছেন স্থানীয় মানুষ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চতুর্থ স্টেজ লিভার ক্যানসারে রিঙ্কু সিংয়ের বাবার মৃত্যু! মারণ এই রোগের প্রাথমিক লক্ষণ কী? কোন উপসর্গ দেখলেই চিকিৎসকের কাছে যাবেন? জানুন
মাঠে মাঠে থোকা থোকা ঝুলে থাকা রঙিন জামরুল এবং দেখে যেন মনে হয় দক্ষিণ ভারত নয়, বরং দক্ষিণ ২৪ পরগনাই হয়ে উঠেছে ফলের এক নতুন উপত্যকা। তবে সমস্যা একটাই সুন্দরবনের প্রতি বছর কখনও ঘূর্ণিঝড়, কখনও অতিবৃষ্টি, আবার কখনও কীটপতঙ্গের আক্রমণে প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকেরা। অনেক বাগানে কুইন্টাল কুইন্টাল জামরুল ফল গাছ থেকে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এতে চাষিরা আর্থিকভাবে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন। তবে এই জেলাতে বর্তমানে লাল জামরুল চাষ হচ্ছে এবং সহজেই বাজারে পাওয়া যাচ্ছে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 27, 2026 6:27 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা








