TRENDING:

Covishield Vaccine Second Dose: কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ নেওয়ার নিয়মে বড় বদল! অনেকটা কমল অপেক্ষা

Last Updated:

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ (Covishield Vaccine Second Dose) বাকি রয়েছে, দেশে এমন মানুষের সংখ্যা এখনও ছয় থেকে সাত কোটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: কোভিশিল্ড ভ্যাকসিন-এর দ্বিতীয় ডোজ (Covishield Vaccine Second Dose) নেওয়ার নিয়মে বড় বদল৷ প্রথম এবং দ্বিতীয় ডোজ নেওয়ার মধ্যে ন্যূনতম সময়ের ব্যবধান চার সপ্তাহ কমিয়ে দিল কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি৷ এতদিন প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ১২ থেকে ১৬ সপ্তাহের তফাৎ রাখতে হত৷ এবার তা কমিয়ে ৮ থেকে ১৬ সপ্তাহ করা হল৷
কোভিশিল্ড ভ্যাকসিন৷ প্রতীকী ছবি৷
কোভিশিল্ড ভ্যাকসিন৷ প্রতীকী ছবি৷
advertisement

অর্থাৎ কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার পর ৮ সপ্তাহ পেরোলেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন যে কেউ৷ বিশেষজ্ঞ কমিটির ব্যাখ্যা, গবেষণায় দেখা গিয়েছে ১২ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নিলে শরীরে যে কার্যকরিতা তৈরি হয়, ৮ সপ্তাহেও সেই কার্যকরিতাই পাওয়া যাবে৷ সেই কারণেই টিকার দু'টি ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনা হল৷ বিষয়টি সম্পর্কে অবগত এক আধিকারিককে উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা পিটিআই৷

advertisement

আরও পড়ুন: চিনের হাসপাতালে করোনা রোগীর ভিড়, ফের আশঙ্কা! এবার কি নতুন কোনও স্ট্রেন?

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ বাকি রয়েছে, দেশে এমন মানুষের সংখ্যা এখনও ছয় থেকে সাত কোটি৷ দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমায় এই ছয় থেেক সাত কোটি মানুষের টিকাকরণ কর্মসূচিও দ্রুত সম্পন্ন করা যাবে৷ যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে করোনা আক্রান্তের সংখ্যা আবার নতুন করে বাড়ছে, তাতে টিকাকরণ কর্মসূচি দ্রুত সম্পূর্ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

তবে কোভিশিল্ডের ক্ষেত্রে নিয়ম বদল হলেও কোভ্যাক্সিনের ক্ষেত্রে নিয়ম একই থাকছে৷ বর্তমান নিয়ম অনুযায়ী, কোভ্যাক্সিনের প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Covishield Vaccine Second Dose: কোভিশিল্ড-এর দ্বিতীয় ডোজ নেওয়ার নিয়মে বড় বদল! অনেকটা কমল অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল