TRENDING:

Bengaluru Double Murder: বেঙ্গালুরুতে চাঞ্চল্য, পারিবারিক বিবাদে বাবা-মাকে ছুরি মেরে খুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের

Last Updated:

Bengaluru Double Murder: বেঙ্গালুরুর ভিগনানা নগর এলাকায় বুধবার সকালে চাঞ্চল্যকর দ্বৈত খুনের ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে ৩৩ বছর বয়সি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর বৃদ্ধ বাবা-মাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ভিগনানা নগর এলাকায় বুধবার সকালে চাঞ্চল্যকর দ্বৈত খুনের ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে ৩৩ বছর বয়সি এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর বৃদ্ধ বাবা-মাকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছেন। ঘটনাটি ঘটেছে সকাল প্রায় ৭টা ৩০ মিনিট নাগাদ, HAL থানার অন্তর্গত আদর্শ ভিস্তা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভিলা নম্বর ১১২-এ।
অভিযুক্ত রোহন চন্দ্র ভাট
অভিযুক্ত রোহন চন্দ্র ভাট
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা হলেন ৬০ বছর বয়সি নাভিন চন্দ্র ভাট, অবসরপ্রাপ্ত ভারতীয় নৌসেনার ক্যাপ্টেন, এবং তাঁর স্ত্রী ৫৫ বছর বয়সি ডা. শ্যামলা ভাট, পেশায় একজন চিকিৎসক (দন্তচিকিৎসক)। অভিযুক্ত রোহন চন্দ্র ভাট, যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন, পারিবারিক বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই বিতণ্ডা ক্রমে হাতাহাতিতে রূপ নেয় এবং রোহন ছুরি দিয়ে দু’জনের উপর আক্রমণ করেন।

advertisement

আরও পড়ুনঃ ছিল পকসো মামলার শুনানি, হঠাৎ বনগাঁ আদালতেই বসল বিয়ের আসর! বেনজির ঘটনায় হতচকিত আমজনতা

গুরুতর জখম অবস্থায় তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী ও হাসপাতালের চিকিৎসক ডা. মাধবী নায়ারের লিখিত অভিযোগের ভিত্তিতে HAL থানার পুলিশ খুনের মামলা রুজু করেছে।

advertisement

ঘটনার পরই পুলিশ অভিযুক্ত রোহন চন্দ্র ভাটকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে। তাঁকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক অশান্তিকেই ঘটনার কারণ হিসেবে মনে করা হলেও, ঠিক কী কারণে এই চরম পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

advertisement

হোয়াইটফিল্ড ডিভিশনের ডিসিপি সাইদুলু আদাভাথ জানিয়েছেন, “অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে আদালতে পেশ করা হবে। খুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। মৃতদেহ দু’টি বোউরিং হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত দম্পতির মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছেন। তাঁর আগমনের পর ময়নাতদন্ত করা হবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
সাহেব বাঁধের পাড়ে এশিয়ার প্রথম জেলাভিত্তিক বিজ্ঞাননগরী, নিয়মিত ছুটে আসেন বহু পর্যটক
আরও দেখুন

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা এখনও ঘটনার অভিঘাত কাটিয়ে উঠতে পারেননি। নিহতদের মেয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শহরে পৌঁছনোর কথা রয়েছে। এরপরই শেষকৃত্যের ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Double Murder: বেঙ্গালুরুতে চাঞ্চল্য, পারিবারিক বিবাদে বাবা-মাকে ছুরি মেরে খুন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল