TRENDING:

Commercial LPG crisis: বাণিজ্যিক গ্যাসের সঙ্কটে মুম্বইতে বহু রেস্তরা বন্ধের সিদ্ধান্ত, কতটা বিপাকে কলকাতার হোটেল ব্যবসা?‍

Last Updated:
Commercial LPG crisis: বাণিজ্যিক গ্যাসের থেকে ঘরোয়া রান্নার গ্যাসকে প্রাধান্য দেওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে রান্নার গ্যাস। দেশ জুড়েই তীব্র সঙ্কটের মুখে পড়েছে রান্নার গ্যাসের জোগান। মুম্বইতে বন্ধ বহু রেস্তরাঁ, কী অবস্থা কলকাতার?
advertisement
1/5
বাণিজ্যিক গ্যাসের সঙ্কটে মুম্বইতে বহু রেস্তরা বন্ধ, কতটা বিপাকে কলকাতার হোটেল ব্যবসা?
বাণিজ্যিক গ্যাসের থেকে ঘরোয়া রান্নার গ্যাসকে প্রাধান্য দেওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে রান্নার গ্যাস। দেশ জুড়েই তীব্র সঙ্কটের মুখে পড়েছে রান্নার গ্যাসের জোগান। এর আগে বেঙ্গালুরুর রেস্তরাঁ মালিকদের একাংশ হোটেল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন, এবার সেই তালিকায় বাণিজ্যনগরী মুম্বইও।
advertisement
2/5
মুম্বইয়ের মুম্বই হোটেল এবং রেস্তরাঁ অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, রান্নার গ্যাসের জোগানের অভাবে ইতিমধ্যেই ২০ শতাংশ রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়া গেলে মুম্বইয়ের ৫০ শতাংশ রেস্তরাঁই বন্ধ করে দিতে হবে। তবে সেই সংস্থা জানিয়েছে এই নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন রেস্তরাঁ মালিকরাই, যে যেমন পরিস্থিতি বুঝছেন, তেমন সিদ্ধান্ত নিচ্ছেন।
advertisement
3/5
কলকাতার কী অবস্থা?অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিহারী বিশ্বাস বলেন, "রেস্তরাঁগুলিকে বাণিজ্যিক গ্যাস সরবরাহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে, কারণ জোগান একদম নেই। সম্পূর্ণ বন্ধও হয়ে যেতে পারে জোগান না হলে, কিন্তু এতে রেস্তরাঁ শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে"।
advertisement
4/5
প্রসঙ্গত হোটেল রেস্তোরাঁ এবং অন্যান্য শিল্পের জন্য বাণিজ্যিক গ্যাস সরবরাহের পরিকল্পনা করতে তিন প্রধান পেট্রোলিয়াম সংস্থার ৩ এক্সিকিউটিভ ডিরেক্টরকে নিয়ে কমিটি গঠন করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।
advertisement
5/5
বাণিজ্যিক গ্যাস ব্যবহারের ক্ষেত্রে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানকে প্রাধান্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে রেস্তরাঁর ক্ষেত্রে পরিস্থিতি কী ভাবে নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ওই কমিটি।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Commercial LPG crisis: বাণিজ্যিক গ্যাসের সঙ্কটে মুম্বইতে বহু রেস্তরা বন্ধের সিদ্ধান্ত, কতটা বিপাকে কলকাতার হোটেল ব্যবসা?‍
Open in App
হোম
খবর
ফটো
লোকাল