TRENDING:

Auto Lpg Price Hike: অটো এলপিজির দামে ফের বড় ধাক্কা, এক রাতেই ১২.২৮ টাকা বৃদ্ধি, চাপে অটোচালকরা

Last Updated:

Auto Lpg Price Hike: এপ্রিলের শুরুতেই ফের বাড়ল অটো এলপিজির দাম, এক লাফে ১২.২৮ টাকা বেড়ে দাঁড়াল ৮২.৯৬ টাকা। মার্চ মাসেই তিনবার দাম বৃদ্ধির পর এটি চতুর্থ বৃদ্ধি, যার প্রভাব পড়ছে সরাসরি অটোচালকদের আয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ ফের অটো এলপিজির দাম বৃদ্ধি। এক রাতে ১২ টাকা ২৮ পয়সা দাম বাড়লো। ৭০ টাকা ৬৮ পয়সা থেকে বেরে হল ৮২ টাকা ৯৬ পয়সা। গ্যাস সঙ্কটের মধ্যেই এর আগে তিনবার দাম বেড়েছিল এই নিয়ে চতুর্থবার। মার্চ মাসেই তিনবার দাম বাড়ার পর এপ্রিলের শুরুতেই আবারও ধাক্কা।
অটো এলপিজির দাম বাড়ল আজ থেকে
অটো এলপিজির দাম বাড়ল আজ থেকে
advertisement

আরও পড়ুনঃ ‘রাহুল দা-র ড্রাইভার যা বললেন, শুনে হাত-পা কাঁপছিল!’ ‘রাজা’র বিদায়, ‘মাম্পি’ রুকমা আঁতকে উঠছেন ঘটনার বীভৎসতায়

গত সপ্তাহে, অটোর এলপিজি গ্যাসের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়। ওইদিন থেকে দাম হয় ৭০.৬৮ টাকা, যা তা ছিল ৬২.৬৮ টাকা। এর আগেই মার্চের প্রথম সপ্তাহে ৫ টাকা দাম বৃদ্ধি হয়েছিল। তবে ফের এক সঙ্গে ১২ টাকার বেশি বেড়ে যাওয়া এবং গ্যাসের সংকটে অটোচালকেরা।

advertisement

কত টাকা দাম বাড়লো?

এক মাসে ২৫.৮৯ টাকা দাম বেড়েছিল।

পহেলা মার্চ দাম ছিল ৫৭ টাকা ৭ পয়সা। পহেলা এপ্রিল দাম বেরিয়ে হয়েছে ৮২ টাকা ৯৬ পয়সা।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

স্বভাবতই ইরানের যুদ্ধের আঁচে জ্বালানি সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। সেই ধাক্কা দেশেও। এলপিজির আকালের পাশাপাশি তেলের মূল্যবৃদ্ধিতে সমস্যায় অর্থনীতি। এবার বড়সড় চাপে পড়েছেন অটোচালকরা। তাঁদের বক্তব্য, জ্বালানির দাম বাড়লেও ভাড়া বাড়ানোর সুযোগ সবসময় থাকে না, ফলে আয় ও খরচের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে। অনেকেই ইতিমধ্যেই ভাড়া বাড়ানোর দাবি তুলতে শুরু করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Auto Lpg Price Hike: অটো এলপিজির দামে ফের বড় ধাক্কা, এক রাতেই ১২.২৮ টাকা বৃদ্ধি, চাপে অটোচালকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল