বোর্ড জুড়ে যে সব ঘরে সাপের মুখ রয়েছে সেখানে বিজেপি নেতাদের ছবি রয়েছে। বোর্ডের একাধিক ঘরে থাকছে নানা প্রকল্প। রাজ্যের প্রকল্পের উল্লেখ থাকছে। এই লুডো নিয়ে এবার প্রচারে নামছে তৃণমূল। সিঁড়ি দিয়ে উঠলে পৌঁছে যাওয়া যাবে সংশ্লিষ্ট প্রকল্পের নামে। ১০০ বা ‘জয় বাংলা’র ঘরে পৌঁছোতে গেলে খেলোয়াড়দের পেরোতে হবে ‘দু’মুখো সাপ’।
advertisement
আরও পড়ুন– বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে, উত্তরে চলবে বৃষ্টি, তাপমাত্রাও বাড়বে
এক দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর অন্য দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখের ছবি। বোর্ড জুড়ে যে সব ঘরে সাপের মুখ রয়েছে সেখানে কোনও কোনও বিজেপি নেতার ছবি রয়েছে। লুডো অতি প্রাচীন খেলা। যদিও মানুষ বর্তমানে অনলাইন লুডোতেই বেশি ঝুঁকে থাকে। তাই অনলাইন প্রচারেই বেশি করে এই ভোটের খেলাকে সামনে নিয়ে আসল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন– ‘আমি বাংলার ছেলে…’ ভোটের আগেই বড় চমক ! বিজেপিতে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
এদিকে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের গতি আরও বাড়াল তৃণমূল। আজ, বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে পৃথক ভাবে সভা করে ভোটারদের কাছে পৌঁছোবেন দলের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন। অন্য দিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের শীতলকুচি, রায়গঞ্জ ও ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রচারসভা করবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ প্রচার করবেন ভবানীপুরে।
