TRENDING:

Supreme Court: ভোটার তালিকা থেকে নাম কেন বাদ পড়ল? জানাতে হবে কারণ, SIR-নিয়ে নির্দেশ শীর্ষ আদালতের

Last Updated:

Supreme Court SIR Hearing: ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে, কেন খারিজ হল জানাতে হবে কারন৷ মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলায় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ, মঙ্গলবার বাংলার এসআইআর মামলার শুনানি হতে চলেছে সর্বোচ্চ আদালতে৷ প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জলমাল্য বাগচি এবং বিচারপতি ভিপুল এম পন্চোলির বেঞ্চে আজ ফের মামলার শুনানি। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় ফের সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য৷ এ বিষয়ে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ‘‘কাজটি যেহেতু বিশাল পরিমাণে। তাই নাম খারিজের সময় কারণ প্রকাশ করতে হবে৷’’
‘নাম খারিজের সময় কারণ প্রকাশ করতে’! SIR-নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের
‘নাম খারিজের সময় কারণ প্রকাশ করতে’! SIR-নিয়ে বড় নির্দেশ শীর্ষ আদালতের
advertisement

সোমবারই এ বিষয়ে রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী মেনকা গুরুস্বামী৷ এসআইআর তালিকা প্রকাশের পর যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে, তাদের নাম কেন বাদ পড়েছে সেই কারন প্রকাশ্যে আনতে হবে, এদিন নির্দেশ দিল শীর্ষ আদালত৷

আরও পড়ুন: বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে বুধ! ৪ রাশির জীবনের মোড় ঘুরে যাবে, সাফল্যের বন্ধ দরজা খুলবে, ব্যাঙ্ক ব্যালেন্স উপচে পড়বে

advertisement

এদিনের শুনানিতে নির্বাচন কমিশন জানিয়েছে ৭.৫ লাখের মধ্যে ৩.০৪ লাখ আবেদন বাতিল হয়েছে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ২৭ ফেব্রুয়ারির নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জানিয়েছেন— ১০ লক্ষ ১৬ হাজার অ‍্যাডজুজিকেশন লিস্ট ডিসপোস্টড করেছেন জুডিশিয়াল অফিসারেরা। ৭০৯ লগ ইন আইডি তৈরি হয়েছে। সেনসিটিভ জেলায় অবস্থা সামলানোর জন্য। কিন্তু জুডিশিয়াল অফিসারেরা কিছু সমস‍্যার সম্মুখীন হচ্ছেন কমিশনের তরফে কিছু সমস‍্যার জন‍্য। আইনজীবী নাইডুকে অবিলম্বে সেই সমস‍্যার সমাধান করা এবং সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট দেওয়ার নির্দেশ দিচ্ছি।”

advertisement

আরও পড়ুন: শসা কাটার আগে কেন ঘষে নেওয়া হয় মাথা? এতে কি সত্যিই কেটে যায় তেতোভাব? সবাই করেন, তবু ৯৯% লোকজন জানেন না আসল কারণ

অন্যদিকে এদিনের শুনানিতে প্রশ্ন ওঠে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে। সেই প্রসঙ্গে আদালত শীর্ষ জানিয়েছে, “সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের ক্ষেত্রে যেমন যেমন কাজ শেষ হবে তেমন তেমন প্রধান বিচারপতি রেকমেন্ড করবেন কমিশনকে তালিকা প্রকাশের জন‍্য।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিদ্যালয়ে চরম দুরাবস্থা! নেই পানীয় জল ও চলাচল যোগ্য রাস্তা, সমাধানের আশ্বাস পঞ্চায়েতের
আরও দেখুন

আইনজীবী মেনকা গুরুস্বামী এদিনের শুনানির শুরুতেই বলেন, এখনও পর্যন্ত ৭ লাখ নাম ক্লিয়ার হয়েছে। এখনও ৫৩ লাখ বাকি রয়েছে। সূর্যকান্ত— আমরা জানতাম যখনই আমরা জুডিশিয়াল অফিসার নিয়োগ করব, আপনারা পালাবেন। একইসঙ্গে তিনি বলেন, এটা অত‍্যন্ত তড়িঘড়ি করা আবেদন। আমাদের আজই প্রধান বিচারপতি জানিয়েছেন, ১০ লাখ কাজ শেষ হয়ে গিয়েছে। আপনারা একটু তড়িঘড়ি করছেন। সিজিআই সূর্যকান্ত বলেন আমি প্রকাশ্য কোর্টে বলছি না কিন্তু জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে। আমরা আমাদের কড়া অবস্থান জানাচ্ছি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: ভোটার তালিকা থেকে নাম কেন বাদ পড়ল? জানাতে হবে কারণ, SIR-নিয়ে নির্দেশ শীর্ষ আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল