মামলায় রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দিস্তা দিস্তা ফর্ম ৬ জমা পড়ে রয়েছে সিইও অফিসে। আমাদের কাছে ভিডিও আছে।” আইনজীবী কপিল সিব্বল প্রশ্ন তোলেন, “এত নথি যাচাই করা সম্ভব কীভাবে?” যার উত্তরে কমিশন জানায়, “আমরা শুধু এটুকুই বলতে চাই নাম তুলতে ফর্ম জমা করা অধিকার।” প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, “একজন ব্যক্তি ৩০ হাজার ফর্ম-৬ জমা করছেন?” এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এরকম হতে পারে। আপনাদের আপত্তি থাকলে সেটা জানান সেখানে।”
advertisement
SIR শুনানির পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তালিকার বাইরেও বৈধ ভোটারকেও সুযোগ! SIR শুনানিতে বিচারপতি বাগচির পর্যবেক্ষণ ছিল, “আমরা দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি’ , ‘বৈধ ভোটার যদি তালিকায় স্থান না পান’, বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন, সেটা তো তাঁদের অধিকারকে খর্ব করা”!
