এবারের জনগণনায় প্রযুক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দিয়েছে আদমশুমারি কমিশন। প্রথমবার চালু হয়েছে ‘সেল্ফ এনুমারেশন’ পদ্ধতি, যার মাধ্যমে নাগরিকরা নিজেরাই অনলাইনে নিজেদের বাড়ির তথ্য নথিভুক্ত করতে পারবেন। ফলে গণনার প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ মন্দির থেকে ফেরার পথে কিনেছিলেন একটি টিকিট! পরদিন সকালে দেখলেন….১০ কোটি টাকার মালিক তিনি!
advertisement
কিন্তু এই ডিজিটাল ব্যবস্থাকে ঘিরেই স্পষ্ট হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে টানাপোড়েন। জনগণনা কমিশনের দাবি, পশ্চিমবঙ্গ সরকার এখনও প্রয়োজনীয় প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেনি। এর জেরেই আজ থেকে রাজ্যে শুরু করা সম্ভব হয়নি এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
বিশেষজ্ঞদের মতে, জনগণনার তথ্যের ওপর নির্ভর করেই বিভিন্ন সরকারি পরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও নীতিনির্ধারণ করা হয়। ফলে এই প্রক্রিয়ায় দেরি হলে তার প্রভাব পড়তে পারে রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনাতেও। উল্লেখ্য, জনগণনার প্রথম ধাপ, অর্থাৎ বাড়ি গণনা পর্ব শেষ করার লক্ষ্য রাখা হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। তবে বাংলায় কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, তা এখনও স্পষ্ট নয়।
