হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সবমিলিয়ে প্রায় ২ কেজি ৭৮০ গ্রাম গয়না চুরি করে নেন অভিযুক্ত ওই ডেপুটি ম্যানেজার৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা৷ একাধিক গ্রাহকের লকার খুলে ওই গয়না চুরি করা হয় বলে অভিযোগ৷ এর পর সেই গয়না বন্ধক রেখে সেই টাকা দিয়ে জুয়া খেলেন ওই ডেপুটি ম্যানেজার৷
advertisement
গ্রাহকদের লকার থেকে গয়না চুরির বিষয়টি নজরে আসতেই ব্যাঙ্কের প্রধান ম্যানেজার গিরিনগর থানায় অভিযোগ দায়ের করেন৷ এর পরেই বিষয়টি জানাজানি হয়৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কোনও কিছু না জানিয়েই ব্যাঙ্কের লকার থেকে ওই গয়না সরিয়ে নেন ওই ডেপুটি ম্যানেজার৷ এর পর সেই গয়না একটি সোনা বন্ধক রাখা সংস্থায় জমা রাখেন অভিযুক্ত৷
তদন্তে নেমে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতে পারে, সম্ভবত সোনা বন্ধক রাখার টাকা দিয়ে জুয়া খেলেছেন ওই ডেপুটি ম্যানেজার৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যাঙ্ক আধিকারিককে গ্রেফতার করা হয়েছে৷ এখনও পর্যন্ত মোট ৭০০ গ্রাম মতো গয়না উদ্ধার করতে পেরেছে পুলিশ৷
এই ঘটনার পর ব্যাঙ্কের লকারে রাখা গয়নার মতো মূল্যবান সামগ্রী ঠিক মতো রয়েছে কি না, নিয়মিত তা পরীক্ষা করে দেখার গ্রাহকদের পরামর্শ দিয়েছে বেঙ্গালুরু পুলিশ৷
