যমজ ভাইবোন ২৫ বছর বয়সি হার্দিক এবং হিমাশিখা কিছুদিন ধরে গুরগাঁওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। হিমাশিখা এমবিএ-ও করছিলেন। অন্যদিকে, হার্দিক প্রায় দেড় বছর আগে পর্যন্ত একটি কোম্পানিতে কাজ করতেন, কিন্তু অভিযোগ, পরবর্তীতে তিনি চাকরি ছেড়ে দেন এবং সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় খরচ করতে শুরু করেন। পরিবার জানিয়েছে যে সাম্প্রতিক অতীতে হার্দিকের আচরণে পরিবর্তন এসেছে, সে গভীর রাত পর্যন্ত মোবাইল ফোনে আটকে থাকত এবং অনলাইনে চ্যাট করত। পুলিশের তদন্ত অনুযায়ী, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুনের এক ভিনধর্মী মহিলার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন হার্দিক এবং তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন।
advertisement
পুলিশ জানতে পেরেছে, হার্দিকের যমজ বোন হিমশিখা এবং মা নীলিমা প্রায়ই তাকে পরামর্শ দিতেন, তাঁকে নিজের কেরিয়ারের দিকে মনোনিবেশ করার পরামর্শ দিতেন। ৬ মার্চ সন্ধ্যায় একই রকম আলোচনা শুরু হয়, যা শীঘ্রই ভাইবোনদের মধ্যে উত্তপ্ত তর্ক-বিতর্কে পরিণত হয়। অভিযোগ, ক্রোধের বশে হার্দিক একটি সবজির ছুরি ধরে তার বোনের উপর আক্রমণ করে, যার আঘাতে বোন মারা যান। পোস্টমর্টেম রিপোর্টে হিমাশিখার শরীরে ৮৪টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
হার্দিকের মা কর্মরত বীমা কোম্পানির সংস্থায়। অভিযোগ, যমজ বোন হিমশিখাকে খুন করে মায়ের অফিসে যায় হার্দিক। বলে, বাড়িতে গেলে তাঁর জন্য সারপ্রাইজ অপেক্ষা করে আছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, বাড়িতে ফিরে হার্দিকের মা তাঁর মেয়েকে রক্তের সাগরে ভাসতে দেখে আতঙ্কে দিশেহারা হয়ে চেঁচিয়ে ওঠেন। অভিযোগ, সেই অবস্থায় হার্দিক তার মা নীলিমাকেও আক্রমণ করে। ঘটনার অভিঘাতে নীলিমার একাধিক আঘাত লাগে এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নীলিমা এখন বিপদমুক্ত বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : রান্নার গ্যাসের আকালে ট্রেনে যাত্রীদের খাবার পরিষেবা বন্ধ করতে পারে IRCTC, সঙ্কট সমাধানে খোঁজ বিকল্প পথের
অভিযুক্ত ঘাতক হার্দিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময়, হার্দিক জানিয়েছে যে তার কেরিয়ারে মনোযোগ দেওয়ার এবং প্রেমের সম্পর্ক থেকে দূরে থাকার জন্য ক্রমাগত পরামর্শ পেতে থাকায় মা ও বোনের উপর চূড়ান্ত বিরক্তি তৈরি হয়েছিল। তার জেরেই এই চরম সিদ্ধান্ত নেয় সে।
